Emraan Hashmi

সলমনের ‘টাইগার ৩’ ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে

পাক গুপ্তচর সংস্থা ISI এজেন্টের বিরুদ্ধে লড়বেন 'টাইগার'!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২১, ১৬:২৮

options
link
সলমনের ‘টাইগার ৩’ ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’ (Ek Tha Tiger)। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’ (Tiger Zinda Hai)। এবার ‘টাইগার’ সিরিজের তৃতীয় সিনেমার পালা। ‘রাধে’র পর মুক্তির পর সলমন খানের (Salman Khan) এই ছবির প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। ছবিতে আবারও একবার সলমনের সঙ্গী হিসেবে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। কিন্তু এবার ভিলেন হিসেবে কাকে দেখা যাবে? অনুরাগীদের এই প্রশ্নের উত্তর অবশেষে পাওয়া গেল।

Advertisement

সূত্রের খবর মানলে, এবার ‘টাইগার’ সলমন খানের বিরুদ্ধে ভিলেন হিসেবে দেখা যাবে ইমরান হাসমিকে (Emraan Hashmi)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। আবার উইকিপিডিয়ায় ইমরানের সিনেমার তালিকাতেও ঠাঁই পেয়েছে ‘টাইগার ৩’ (Tiger 3)। কয়েক মাস আগে ‘টাইগার’ সিরিজের তৃতীয় ছবির শুটিং শুরু করেছিলেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। যশরাজ স্টুডিওতে বেশ কিছুদিন চলেছিল শুটিংয়ের কাজ। শুটিংয়ের কোনও ছবি বা খবর যাতে বাইরে ফাঁস না হয়ে যায়, সেই কারণে কড়া নিরাপত্তা ছিল সেটে। কিন্তু করোনা ভাইরাসের (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ের কারণে আপাতত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: তামিলদের অপমান! ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ নিষিদ্ধ করার দাবিতে চিঠি রাজ্যসভার সাংসদের]

শোনা গিয়েছে, জুন মাসে ফের ‘টাইগার ৩’র শুটিং শুরু হবে। আর তখনই সলমন-ক্যাটরিনার সঙ্গে শুটিংয়ে যোগ দেবেন ইমরান হাসমি। বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন ইমরান। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনেতা সত্ত্বার উপরই জোর দেওয়ার চেষ্টা করেছেন তিনি। চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘মুম্বই সাগা’ (Mumbai Saga) ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন ইমরান। শোনা গিয়েছে, ‘টাইগার ৩’ ছবিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) এজেন্টের চরিত্রে দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, এর আগের দুই ছবিতে আইএসআই এজেন্ট হওয়া সত্ত্বেও RAW-এর ভারতীয় গুপ্তচর টাইগারের সঙ্গে পালিয়ে গিয়ে সংসার পেতেছিল ক্যাটরিনা কাইফের চরিত্র জোয়া।

Advertisement

[আরও পড়ুন: করোনার কোপে কাজ নেই, অর্থকষ্টে দিন কাটছে শাহিদ কাপুরের সৎ বাবার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.