সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিল লাইফের সেরা জুটি নয়, তবে রিয়েল লাইফে তো বটেই৷ শাহরুখ-গৌরী যেন বলিউডের হর-পার্বতী৷ সিনেদুনিয়ায় প্রতিষ্ঠা পাওয়ার আগে থেকেই প্রেম ও বিবাহ৷ তারপর উত্তুঙ্গ সাফল্যের শিখরে পৌঁছেও কোথাও ছন্দপতন নেই৷ তাঁরা আছেন আগের মতোই৷ সম্প্রতি সে কাজের প্রমাণও দিলেন বলি-বাদশা৷
[ অবৈধ ফার্মহাউস নির্মাণের অভিযোগ, সলমনকে নোটিস মহারাষ্ট্র বনদপ্তরের ]
অনেকদিন পর নাকি স্ত্রী তাঁকে একটি কাজের অনুমতি দিয়েছেন৷ আর তা করতে পেরে বেশ খুশি কিং খান৷ হতে পারে তিনি বলিউডের বাদশা, হতে পারে তাঁর নামেই ঘুরে যায় বক্স অফিসে ব্যবসার চাকা, কিন্তু বাড়িতে যে বেগমই সর্বেসর্বা তা বোঝাতে এতটুকু কসুর করেননি তিনি৷ ইদানিং শাহরুখকে ছেলে ও মেয়ের সঙ্গেই দেখা যায় বেশি৷ আরিয়ান-সুহানা এখন যথেষ্ট বড়৷ তারা তো আছেই৷ তবে শাহরুখের যত ছেলেমানুষি যেন খুদে আব্রামকে নিয়েই৷ তাঁর ফ্যানেরাও যেন আব্রামের সঙ্গে শাহরুখকে দেখতেই অভ্যস্ত হয়ে গিয়েছেন৷ এর মধ্যে কোথাও যেন হারিয়ে গিয়েছিল শাহরুখ-গৌরী জুটি৷ আগে কাগজে বা পত্র-পত্রিকায় এই মিষ্টি কাপলের ছবি থাকত৷ এখন সোশ্যাল মিডিয়ার জমানায় ছবির অভাব নেই৷ কিন্তু সেখানে দুজনকে একসঙ্গে প্রায় দেখাই যায় না৷ তা কেন এই অবস্থা তার কারণও ব্যাখ্যা করেছেন শাহরুখ৷ গৌরী নাকি একসঙ্গে ছবি তুলে পোস্টের পারমিশনও দেন না৷ বাধ্য স্বামী আর কী করেন? এতদিনে তাই ছবি পোস্টও করতে পারেননি বাদশা৷ অবশেষে অনুমতি মিলেছে৷ আর তাই সেই আগেকার দিনের মতোই পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ সঙ্গে ক্যাপশনে জানিয়েও দিয়েছেন, অনুমতি মেলা মাত্রই ছবি পোস্ট করেছেন তিনি৷মিঞা-বিবি এখন ছুটি কাটাতে ইউরোপ সফরে, সেখানেই দেখা মিলল দুজনের৷ সেই নয়ের দশকের রোম্যান্টিক কাপলকে ফিরে পেয়ে খুশি তাঁদের অনুগামীরাও৷
After years the wife has allowed me to post a pic I have taken…she’s @gaurikhan all heart! pic.twitter.com/QfAJajRlim
— Shah Rukh Khan (@iamsrk) July 7, 2018
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের