সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরভর কাজের ব্যস্ততা৷ আলো ক্যামেরা আর ক্ল্যাপস্টিকে বন্দি দিনকাল৷ তা ছেড়ে বেরিয়ে আসতে কার না মন চায়! তবে ফুরসত মেলে অল্পই৷ আর যখন মেলে তখন তা চুটিয়েই উপভোগ করেন তারকারা৷ সম্প্রতি টলি অভিনেত্রী শ্রাবন্তীকে দেখা গেল সেরকমই ঘরোয়া মেজাজে৷

ক’দিন আগেই বিয়ে হয়ে গেল অভিনেত্রী স্মিতা চট্টোপাধ্যায়ের৷ তিনি শ্রাবন্তীর দিদি৷ আর দিদির বিয়েতে বোন মজা করবেন না তাই কি কখনও হয়! অভিনেত্রীর ব্যস্ততা সরিয়ে রেখে চুটিয়ে বিয়েবাড়িতে মজা করলেন নায়িকা৷ সঙ্গে ছিলেন স্বামী কৃষাণ ব্রজ৷ তাঁদের বিয়ে নিয়েও কম চর্চা হয়নি৷ সম্পর্কের কানামাছি পেরিয়ে, জীবনের চোরাবালিতে এই ঠিকানাতেই থিতু হয়েছেন তিনি৷ গত জুলাই মাসে কৃষাণের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী৷

দিদির বিয়েতে অন্য মুডে দেখা গেল টলিপাড়ার এই সেলিব্রিটি কাপলকে৷ কখনও কৃষাণকে খাইয়ে দিলেন শ্রাবন্তী৷ কখনও আবার বাড়ির সকলের সঙ্গে মজা করে ছবি তুললেন৷ কখনও আবার কনের পাশে গিয়ে বসলেন জমিয়ে৷ ভক্তদের জন্য সে সব ছবি শেয়ার করেছেন নায়িকা নিজেই৷ আর সেখানে যেন খোঁজ মিলল টলিপাড়ার চেনা ইমেজের বাইরে থাকা অন্য এক ঘরোয়া শ্রাবন্তীর৷
— Tolly Queen Srabanti (@SrabantiSmilyFC) December 12, 2016
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের