Jeet-Shiboprosad

এবার জিতের সঙ্গে যুদ্ধ শিবপ্রসাদের! উইন্ডোজের একচেটিয়া গ্রীষ্মকালীন বক্স অফিসে ‘থাবা’ সুপারস্টারের

গোয়েন্দা 'ফুলপিসি'র সঙ্গে টলিউডের গ্রীষ্মকালীন পর্দায় হাড্ডাহাড্ডি লড়াই হবে 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'-এর। কী বলছেন জিৎ?

Advertisement
বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৩:১৮

options
link
এবার জিতের সঙ্গে যুদ্ধ শিবপ্রসাদের! উইন্ডোজের একচেটিয়া গ্রীষ্মকালীন বক্স অফিসে ‘থাবা’ সুপারস্টারের
গ্রীষ্মকালীন বক্স অফিসে জিৎ বনাম শিবপ্রসাদ। ছবি- সংগৃহীত

উইন্ডোজ-এর ক্ষেত্রে গ্রীষ্মকালীন স্লট বরাবরের ‘লাকি চার্ম’। গরমের ছুটি মানেই বাংলা সিনেমার পর্দায় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad) ব্লকবাস্টার উপহার বাঁধা। কারণ এই মে মাসেই ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’, ‘পোস্ত’ থেকে ‘হামি’, ‘বেলাশুরু’, ‘কণ্ঠ’র মতো একগুচ্ছ ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন টলিপাড়ার ‘হিট মেশিন’ পরিচালকদ্বয়। তবে এবার উইন্ডোজের এই একচেটিয়া গ্রীষ্মকালীন বক্স অফিসে ‘থাবা’ বসাতে চলেছেন জিৎ (Jeet)! কারণ স্ক্রিনিং কমিটির সঙ্গে দীর্ঘ আলোচনা, বৈঠকের পর পুজোর স্লট ছেড়ে চলতি বছরের মে মাসে বহু প্রতীক্ষিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটিকে মুক্তির আলো দেখাতে চলেছেন টলিউড সুপারস্টার। অতঃপর ছাব্বিশের গ্রীষ্মকালীন বক্স অফিসে যে হাড্ডাহাড্ডি ‘খেলা হবে’, তা বলাই বাহুল্য।

Advertisement

“আমার ছবি নিয়ে যা আগ্রহ আছে, তাতে সময়টা ফ্যাক্টর নয়, ভালো শো পাওয়া সবচেয়ে জরুরী। আর সত্যি বলতে কী, অন্য ছবিগুলির ভয়ে আমি নিজের ছবি সরিয়ে নিচ্ছি, এটা কিন্তু নয়। কারণ ‘কেউ বলে বিপ্লবী…’ যতটা বড় মাপের ছবি, অন্য ছবিগুলো কিন্তু সেই মাপের নয়।”

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে জিৎ

আগামী ২৯ মে মুক্তি পাচ্ছে নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। উইন্ডোজের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে তাঁদের ছাব্বিশে রিলিজ তালিকায় যে এই সিনেমা অন্যতম চমক, সেখবর আগেই মিলেছে। সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলিদের মতো একঝাঁক তারকামুখের সমাহারে গরমের ছুটিতে টানটান গোয়েন্দা গল্প নিয়ে নিয়ে আসছেন নন্দিতা-শিবপ্রসাদ। রহস্য-রোমাঞ্চ ঘরানার ছবির বিষয়বস্তু ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল জাগিয়েছে। কিন্তু চেনা স্লট হলেও গ্রীষ্মকালীন বক্স অফিসে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ পাচ্ছে না উইন্ডোজ! কারণ ওই একই দিনে ২৯ মে, ‘ডাকাত-বিপ্লবী’ অবতারে বাংলার পর্দায় ঝাঁপিয়ে পড়বেন অনন্ত সিং ওরফে জিৎ। অতঃপর টলিউড সুপারস্টারের ‘পাখির চোখ’ যে এখন গরমের বক্স অফিসের দিকে, তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
windows production's new film shooting start
ছবি: ফেসবুক

প্রথমটায়, পথিকৃৎ বসু পরিচালিত এই পিরিয়ড ড্রামা পুজোয় রিলিজের সিদ্ধান্ত নিয়েছিলেন জিৎ-সহ ছবির নির্মাতারা। কিন্তু স্ক্রিনিং কমিটির মিটিংয়ে টালিগঞ্জ স্টুডিওপাড়ার বাকি প্রযোজক, পরিচালকদের রিলিজের আবেদনের ভিড়েই নাকি সুপারস্টার মতবদল করেছেন। এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে জিতের মন্তব্য, “আমার ছবির জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই আমি ভাল শো কেসিং চাই। পুজোতে ওই ভিড়ের মধ্যে রিলিজ করলে আমার ছবি সেরকম শো পেত না। আর শো না পেলে দর্শকই বা দেখবেন কীভাবে? স্বাধীনতা দিবসেও সেটাই হত। এজন্যই আমরা ঠিক করেছি, হয়তো গরমের ছুটিতেই আসবে ‘কেউ বলে বিপ্লবী…’।” জিতের সংযোজন, “আমার ছবি নিয়ে যা আগ্রহ আছে, তাতে সময়টা ফ্যাক্টর নয়, ভালো শো পাওয়া সবচেয়ে জরুরী। আর সত্যি বলতে কী, অন্য ছবিগুলির ভয়ে আমি নিজের ছবি সরিয়ে নিচ্ছি, এটা কিন্তু নয়। কারণ ‘কেউ বলে বিপ্লবী…’ যতটা বড় মাপের ছবি, অন্য ছবিগুলো কিন্তু সেই মাপের নয়।” এদিকে জিৎ-শিবপ্রসাদ দারুণ বন্ধু। রাত তিনটে হলেও নির্দ্বিধায় একে-অপরকে ফোন করতে পারেন। সেখানে দাঁড়িয়ে ছাব্বিশের গ্রীষ্মকালীন বক্স অফিসে লড়াই কেমন হয়? নজর থাকবে সেদিকে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন