Toxic

কবে মুক্তি পাবে কিয়ারার ‘টক্সিক’? দিনক্ষণ ঘোষণা যশের

'টক্সিক' ছবির প্রেক্ষাপট নয়ের দশকের গোয়া। যেখানে মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপটে সেসময়ে আধিপত্য বিস্তার করেছে এক নিষ্ঠুর সাম্রাজ্য। কতটা নিষ্ঠুর, কতটা অন্ধকার? সেই গল্পই দেখাবেন দক্ষিণী সুপারস্টার যশ।

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৩:৪২

options
link
কবে মুক্তি পাবে কিয়ারার ‘টক্সিক’? দিনক্ষণ ঘোষণা যশের zoom
'টক্সিক' ছবি মুক্তির নতুন দিনক্ষণ ঘোষণা

একাধিকবার বদলের পর ‘টক্সিক’ ছবি মুক্তির নতুন দিনক্ষণ ঘোষণা করলেন যশ। রবিবার এক্স হ্যান্ডেলে নিজেই জানান সেকথা। সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ আগস্ট মুক্তির আলো দেখবে ছবিটি। যশের এই ছবি নিয়ে সিনে অনুরাগী মহলে যথেষ্ট উৎসাহ রয়েছে। তাই স্বাভাবিকভাবে রবি সকালে যশের ঘোষণায় উত্তেজিত দর্শকমহল।

মনস্টার মাইন্ড ক্রিয়েশন এবং ভেঙ্কট কে নারায়ণার কেভিএন প্রোডাকশনের ছবি ‘টক্সিক’। ২০২৩ সালে ছবিটির কথা ঘোষণা করা হয়। ২০২৪ সালে ছবির কাজ শুরুর কথা ছিল। তার পরের বছরের ১০ এপ্রিল ছবি মুক্তির কথা ছিল। তবে ছবি শুটিংয়ের কাজ শুরু হতে বেশ কিছু সময় দেরি হয়। তাই নির্ধারিত সময় ছবি মুক্তি সম্ভব হয়নি। চলতি বছরের ১৯ মার্চ ছবি মুক্তির কথা ছিল। তবে সেই সময় আমেরিকা-ইরান যুদ্ধ আবহে ছবি মুক্তির দিন পিছিয়ে যায়। ৪ জুন ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়। সেই সময় জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি বিশ্বজুড়ে ছবি মুক্তি পাবে। এরপর রবিবার সকালে সুসংবাদ দিলেন যশ। তিনি জানালেন, বহু প্রতীক্ষিত ‘টক্সিক’ মুক্তির দিনক্ষণ। সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ আগস্ট মুক্তির আলো দেখবে ছবিটি।

মারাকাটারি অ্যাকশন, যৌনতায় ভরপুর ‘টক্সিক’। ছবিটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি হলেও মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়। গল্পের প্রেক্ষাপট নয়ের দশকের গোয়া। যেখানে মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপটে সেসময়ে আধিপত্য বিস্তার করেছে এক নিষ্ঠুর সাম্রাজ্য। কতটা নিষ্ঠুর, কতটা অন্ধকার? সেই গল্পই দেখাবেন দক্ষিণী সুপারস্টার যশ। যশের মেগাবাজেট ‘টক্সিক’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কিয়ারা আডবাণী। খবর, দক্ষিণী নায়িকাদের টেক্কা দিয়ে ১৫ কোটি টাকা নিচ্ছেন কিয়ারা। ছবির বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘এলিজাবেথ’ নামে এক ক্যারিশ্ম্যাটিক চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে। যশের গ্যাংস্টার ড্রামার অন্যতম নাটকীয় চরিত্র ‘মেলিসা’র ভূমিকায় অভিনয় করা রুক্মিণী বসন্ত। ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায় দেখা যাবে নয়নতারাকে। ছবি ঘিরে ক্রমশ উৎসাহ বাড়ছে অনুরাগীদের। কতটা প্রত্যাশাপূরণ করতে পারে ছবিটি, সেটাই দেখার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন