অভিযাত্রিক

অপুর প্রত্যাবর্তন, নস্ট্যালজিয়া উসকে দিয়ে মুক্তি পেল ‘অভিযাত্রিক’-এর ফার্স্টলুক

দেখে নিন ‘অভিযাত্রিক’-এর চরিত্রদের ফার্স্টলুক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৭:৪৮

options
link
অপুর প্রত্যাবর্তন, নস্ট্যালজিয়া উসকে দিয়ে মুক্তি পেল ‘অভিযাত্রিক’-এর ফার্স্টলুক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথের পাঁচালির অপু সাহিত্যপ্রেমী বাঙালির কাছে নস্ট্যালজিয়া। বিভূতিভূষণ চিত্রিত সেই চিরহরিৎ চরিত্রটি সত্যজিৎ রায়ের হাত ধরে চিত্রায়িত হয়েছে বড়পর্দায়। বৃষ্টিভেজা মাঠঘাট-প্রান্তর, দূরে রেলগাড়ির কু-ঝিকঝিক আওয়াজ, পুকুরের পদ্মপাতায় টুপটুপ করে জমা বৃষ্টির জল.. রূপসী বাংলার এহেন চিত্রায়ন আজও সিনেপ্রেমীদের মননে ফ্রেমবন্দি। সেসব চিত্রই সাদা-কালো ফ্রেমে আবার তুলে ধরতে চলেছেন শুভ্রজিৎ মিত্র। ১৯৫৯ সালের প্রেক্ষাপটে, ঠিক যেখানে ‘অপুর সংসার’-এর ইতি ঘটেছে, এবার সেখান থেকেই গল্প বলা শুরু করবে ‘অভিযাত্রিক’। মুক্তি পেল ছবির ফার্স্টলুক।

Advertisement

‘খাবার পরে, একটা করে কথা দিয়েছ’ বাঙালির দাম্পত্য খুনসুটি এবং যত্ন-ভালবাসা জাহিরের এক অন্যতম অংশ হয়ে উঠেছে। যা শেখা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুরের ‘অপুর সংসার’-এর দৌলতেই। সেই অনবদ্য রসায়নের আখ্যান আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে টাটকা। ‘অপু ট্রিলজি’ও গেঁথে গিয়েছে বাঙালির মননে। সেই নস্ট্যালজিয়াকে উসকে দিতেই ‘অভিযাত্রিক’-এর হাত ধরে আরও একবার বড়পর্দায় আবির্ভাব ঘটছে ‘অপু-অপর্ণা’র। এবারও সাদা-কালো ফ্রেমে। নেপথ্যে পরিচালক শুভ্রজিৎ মিত্র। ছবির প্রত্যেকটি চরিত্রের ফার্স্টলুক প্রকাশ্যে এল সম্প্রতি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অপুর ভূমিকায় রয়েছেন অর্জুন চক্রবর্তী। অপুর স্ত্রী অপর্ণার চরিত্রে দেখা যাবে খ্যাতনামা টেলি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। একগুচ্ছ সাদাকালো ফ্রেমে সামনে এল শুভ্রজিতের অপু, অপর্ণা, কাজল, রানুদি, শঙ্কর। সম্প্রতি শেষ হয়েছে ‘অভিযাত্রিক’-এর শুটিং। দেশের নান প্রান্তে টিম নিয়ে শুটিং করে এলেন শুভ্রজিৎ মিত্র। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বারাণসী, ডুয়ার্স, বোলপুর, টাকিতে শুটিং হয়েছে। রঙিন গ্ল্যামারাস জগতে এই সাদা-কালো ফ্রেম যে বিন্দুমাত্র ম্লান লাগবে না, তা ছবির লুক দেখে হলফ করে বলাই যায়।  

Advertisement
অপুর চরিত্রে অর্জুন
অপর্ণার ভূমিকায় দিতিপ্রিয়া

অপু ওরফে অপূর্ব কুমার রায় এবং তাঁর ছেলের মধ্যেকার সম্পর্কের নানা ওঠাপড়ার কাহিনি উপর আলোকপাত করে তৈরি হয়েছে শুভ্রজিতের ‘অভিযাত্রিক’। প্রযোজনার দায়িত্বভার গৌরাঙ্গ জালানের কাঁধে। পুরনো স্বাদ বজায় রাখতেই ছবির শুটিং হয়েছে সাদাকালোয়। অপু-অপর্ণা, তাঁদের একমাত্র সন্তান কাজল এবং সাদা-কালো ফ্রেমে তাঁদের সম্পর্কের রসায়ন, যে নিঃসন্দেহে টাইম মেশিনে ষাট বছর আগে নিয়ে যাবে দর্শককে, তা বলাই যায়।

দেখে নিন ‘অভিযাত্রিক’-এর বাকি চরিত্রদের ফার্স্টলুক।

রানুদি হলেন শ্রীলেখা
শঙ্করের চরিত্রে সব্যসাচী
অপুপুত্র কাজলের চরিত্রে আয়ুষ্মান

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.