সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর আগে পর্দায় এসেছিলেন সাদাসিধে এক গৃহবধূ হিসেবে৷ যত্ন সহকারে শিখেছিলেন ‘ইংলিশ ভিংলিশ’৷ বহুদিন বাদে বড়পর্দায় তাঁর সেই আগমন সাদরে গ্রহণ করেছিলেন দর্শকরা৷ বক্স অফিসের নিরিখে হিটের তকমা পেয়েছিল শ্রীদেবীর কামব্যাক ছবিটি৷ কিন্তু সে ছিল ২০১২ সালের কথা৷ তারপর আর বলিউডের পর্দায় দেখা যায়নি ‘মিস হাওয়া হাওয়াই’কে৷ মাঝে রানি হিসেবে পর্দায় এসেছিলেন বটে তবে তা তামিল ছবি ‘পুলি’র (২০১৫) খাতিরে৷ এরপর ফের চলে গিয়েছিলেন স্বেচ্ছা অবসরে৷
[‘এবার দেশে মুসলিমদের হেনস্তা করাটা বন্ধ হওয়া উচিত’]
শোনা গিয়েছিল, কেবলমাত্র ছবি করার তাগিদে আর ছবি করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন নায়িকা৷ চিত্রনাট্য পছন্দ হলে তবেই বড়পর্দায় দেখা মিলবে তাঁর৷ এতদিন বাদে মিলল তার নমুনা৷ স্বামী বনি কাপুরের প্রযোজনায় বেশ নজরকাড়া চিত্রনাট্য নিয়েই সেলুলয়েডে ফিরছেন শ্রীদেবী৷ সামনে এল তাঁর নতুন ছবি ‘মম’-এর থিয়েট্রিক্যাল ট্রেলার৷
প্রথম ঝলকেই নজর কেড়েছিল শ্রীদেবীর ‘মম’৷ ধীরে ধীরে সামনে আসে ছবির বাকি চরিত্ররাও৷ একদিকে রয়েছেন অক্ষয় খান্নার মতো পোক্ত অভিনেতা, অন্যদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো জাত পারফরমার৷ দু’জনের পাশাপাশি স্বমহিমা বজায় রেখেছেন শ্রীদেবীও৷ তিনজনের কেরামতিতে ট্রেলারই বাজিমাত করেছেন পরিচালক রবি উদ্যায়ার৷ সেই সঙ্গে বাড়তি পাওনা এ আর রহমানের মিউজিক৷
[জানেন, কেন অভিনয় ছাড়তে চাইছেন কমল হাসান?]
সর্বশেষ খবর
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার