সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির পায়ের তলায় সর্ষে৷ তবে যেই চুলোতেই যাক, প্রাণ তাঁর পড়ে থাকে এই ‘ধানসিড়িটির তীরে’ই৷ ‘বং’ হয়েও বাঙালির হৃদ মাঝারে রয়ে যায় গঙ্গাপাড়ের ‘কানেকশন’৷ এই ‘কানেকশন’-এর তাগিদেই নিজের ‘বং’ গ্যাং নিয়ে ফিরে আসছেন পরিচালক অঞ্জন দত্ত৷ সামনে এল ‘দ্য বংস এগেইন’-এর প্রথম ঝলক৷
‘এসকে মুভিজ’-এর প্রযোজনায় এই নতুন ছবিতে মুখ্য ভূমিকায় অঞ্জন দত্তের সঙ্গে রয়েছেন যীশু সেনগুপ্ত, পার্ণো মিত্র, গৌরব চক্রবর্তী, নেহা পান্ডা, হাসান খানের মতো অভিনেতারা৷ সুরকার নীল দত্ত৷
দুই তরুণীর জীবনের মাধ্যমে এবারে নিজের ‘বং’দের গল্প সাজিয়ে তুলেছেন অঞ্জন দত্ত৷ কলকাতার পাশাপাশি উঠে এসেছে প্রবাসী বাঙালির জীবনও৷ ১৩ জানুয়ারি শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি৷ তার আগে বাঙালির কৌতুহল অনেকটাই বাড়িয়ে দিল এই ট্রেলার৷
সর্বশেষ খবর
-
ভুয়ো এসসি সার্টিফিকেটে এবার পুলিশকে ফ্রি হ্যান্ড! কী বলল হাই কোর্ট?
-
এবার গুজরাটে শক্তিবৃদ্ধি কংগ্রেসের! দলে যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
লোডশেডিং করে পর পর বোমা ! হাড়োয়ায় গুরুতর জখম ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত আইএসএফ
-
ফের ‘খুন’ জগদ্দলে, ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ! আত্মসমর্পণ অভিযুক্তের
-
ব্রাজিল ম্যাচের সঙ্গে যুক্ত হলেন ব্যারেটো-বিজয়ন, বিশেষ দায়িত্ব পেয়ে কী বলছেন দুই কিংবদন্তি?