Trisha Krishnan

বিজয়ের শেষ ছবি দেখতে গিয়ে নাজেহাল ‘বান্ধবী’ তৃষা! নেটভুবনে ভাইরাল ভিডিও

জন নায়াগন'-এর প্রথম দিনের প্রথম শো দেখতে হলমুখী বিজয়ের 'বান্ধবী' তথা দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ। হল থেকে বেরতেই যা ঘটল...!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ২১:২০

options
link
বিজয়ের শেষ ছবি দেখতে গিয়ে নাজেহাল ‘বান্ধবী’ তৃষা! নেটভুবনে ভাইরাল ভিডিও
বিজয়ের ছবি দেখতে গিয়ে ভিড়ের মাঝে নাজেহাল তৃষা

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ভোটযুদ্ধের ময়দানে বিজয়ী থলপতি বিজয়। এই ঐতিহাসিক জয়ে বিজয়োচ্ছ্বাস পালিত হয়েছিল দ্রাবিড়ভূমে। বাস্তবের ‘জন নায়ক’ হয়ে উঠতেই জট কেটেছিল বিজয় অভিনীত শেষ ছবি ‘জন নায়াগন’। ছবি নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল সিনেমার মুক্তি। অবশেষে ২৩ জুলাই প্রেক্ষাগৃহের আলো দেখল অভিনেতা হিসাবে বিজয়ের কেরিয়ারের শেষ ছবি। প্রথম দিনের প্রথম শো দেখতে হলমুখী বিজয়ের ‘বান্ধবী’ তথা দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ।

Advertisement

যে ছবিতে মনের মানুষ অভিনয় করেছেন, তাও আবার শেষ ছবি সেটা দেখতে যাওয়াই তো স্বাভাবিক! কিন্তু, সিনেমা শেষে হল থেকে বেরতেই বিপত্তি। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিও। একদিকে বিজয়ের ছবি মুক্তি তো অন্যদিকে প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে ভক্তদের উন্মাদনা একেবারে তুঙ্গে। চেন্নাইয়ের একটি সিনেমাহলে পরিবারের কয়েকজন সদস্য ও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন তৃষা।

Advertisement
Vijay Trisha Krishnan visit Ajith Kumar home as actor mourns loss of his mother
বিজয়ের সিনেমা দেখতে গিয়ে জনসমুদ্রে তৃষা

ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট, হল থেকে বেরতেই ভক্তরা তাঁকে মৌমাছির মতো ছেঁকে ধরেছেন। আসলে শো শেষের পর তৃষার চমকপ্রদ উপস্থিতিতে সকলেই একেবারে তাজ্জব বনে গিয়েছিল। হুড়মুড়িয়ে ঝড়ের বেগে তাঁর দিকে ছুটে যান অনুরাগীরা। কিছুক্ষণের জন্য উত্তেজনা চরমে পৌঁছায়। ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে আসতে রীতিমতো বেগ পেতে হয় অভিনেত্রী তৃষাকে। সাদা টি-শার্ট, নীল জিন্স আর সানগ্লাসে বিজয়ের সিনেমা দেখতে এসেছিলেন বিজয়ের ‘বান্ধবী’।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NandGowli Kamlesh (@artistrybuzz_)

প্রেক্ষাগৃহে প্রবেশের সময় কেউ ঘুণাক্ষরে টের না পেলেও, বেরিয়ে আসার খবর চাউর হতেই জনসমুদ্রের মাঝে আটকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি এগিয়ে এসে তৃষাকে নিরাপদে গাড়িতে উঠতে সাহায্য করেন। ছবির প্রথম দিনের প্রথম শো ঘিরে তামিলনাড়ুর বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুরাগীদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। বিজয়ের ছবির বড় কাট-আউট নিয়ে ঢাক ঢোল বাজিয়ে নাচ-গান, বাজি পোড়ানো-উৎসবের চেয়ে কোনও অংশে কম নয়। বড়পর্দায় প্রিয় তারকাকে শেষ বার দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি বিজয়ের ভক্তরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.