Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Desu 7 Shooting Scene

‘ককরোচ’-এর বিক্ষোভে ‘মৌন’ দেব-শুভশ্রী! নদীর পাড়ে ‘দেশু ৭’-এ ব্যস্ত যুগল

লোহাগড় হত্যা কাণ্ডে সোশাল মিডিয়ায় মতপ্রকাশ করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু, 'সিজেপি' অন্দোলন নিয়ে নীরব। তবে ফলতা নদীর ধারে চলছে 'দেশু ৭'-এর শুটিং।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ২১:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ২১:১০

options
link
‘ককরোচ’-এর বিক্ষোভে ‘মৌন’ দেব-শুভশ্রী! নদীর পাড়ে ‘দেশু ৭’-এ ব্যস্ত যুগল zoom
নদীর পাড়ে 'দেশু ৭'-এ ব্যস্ত যুগল
Advertisement

দেশজুড়ে আছড়ে পড়েছে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের ঝড়। নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পড়ুয়াদের সমর্থনে বলিউড থেকে টলিউড-সহ দক্ষিণী সিনেমহল। টলিগঞ্জের সিনেপাড়ার তরুণ প্রজন্ম থেকে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরাও শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের দাবিতে আওয়াজ তুলেছেন। বৃহস্পতিবার টলিউড সুপারস্টার জিতও পড়ুয়াদের সমর্থনে বিশেষ বার্তা শেয়ার করেছেন। কিন্তু, মেগাস্টার দেব একটি শব্দও খরচ করেননি। তবে নতুন রিয়ালিটি শো ‘দাদাগিরি’র সঙ্গে আসন্ন ছবি ‘দেশু ৭’-এর শুটিং সমানতালে চালিয়ে যাচ্ছেন। পরিচালনা থেকে অভিনয় পুরোটাই সামলাচ্ছেন একা হাতে। অভিনেতার ফ্যান পেজ থেকে ভাইরাল হওয়া ভিডিওতে ধরা পড়েছে নদীর পাড়ে শুটিংয়ের বিশেষ মুহূর্ত।

দেবের সঙ্গে ফলতা নদীর ধারে ক্যামেরায় শট দিতে ব্যস্ত ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যে কোনও ইস্যুতে শুভশ্রী মতামত পোষণ করলেও যুবসমাজের আন্দোলনে ‘মৌনব্রত’ পালন করছেন অভিনেত্রী। সিয়াকাণ্ডে সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন দেবের নায়িকা। এখনও পর্যন্ত এহেন সংবেদনশীল ইস্যুতে কেন ‘নীরব’ তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন দানা বেঁধেছে ঠিকই, তবে একইসঙ্গে সিনেমার শুটিংয়ের দৃশ্য ফাঁস হতেই ভক্তদের উন্মাদনা একলাফে আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে, তা বললে অত্যুক্তি হবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Dev, Subhashree releases DESU 7 First Look Poster
‘দেশু ৭’

শুটিংয়ের মাঝে কোনও এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েছেন দেব-শুভশ্রী, তা বলার অপেক্ষাই রাখে না। দেবের ফ্যানপেজের তরফে শেয়ার করা ভিডিও দেখে প্রাথমিক অনুমান, নদীর ধারে কোনও এক রোম্যান্টিক দৃশ্যের শট দিচ্ছিলেন তাঁরা। শুভশ্রীর পরনে কালো সিল্কের শাড়ি ও কালো ব্লাউজ। দেবের হাতে চায়ের কাপ। আর দু’জনের পাশে রাখা একটা গাড়ি। পরস্পরের সঙ্গে কথা বলতে ব্যস্ত ‘দেশু’। অনেকটা দূর থেকে দৃশ্যটি লেন্সবন্দি হওয়ায় কিছুটা ঝাপসা, তবে জুটির অনুরাগীদের কলিজে তাতেই তৃপ্ত!

নদীকে সাক্ষী রেখে দেব-শুভশ্রীর মধ্যে কোন রসায়ন তৈরি হচ্ছে ‘দেশু ৭’ মুক্তির পরই মিলবে সেই উত্তর। দেব-শুভশ্রী জুটির সাত নম্বর সিনেমার ঘোষণার পর থেকেই দর্শক, অনুরাগীমহলের উন্মাদনা, কৌতূহলের পারদ তুঙ্গে। পুজোর পর্দায় ব্লকবাস্টার জুটির প্রেম-রোম্যান্স, মান-অভিমান থেকে তুখড় অ্যাকশন দেখার অপেক্ষায় দিন গুনছে বাংলা ছবির দর্শক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.