সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দয়া করে আমাকে জুতো দিয়ে মারবেন না! হ্য়াঁ, সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনটাই বললেন উরফি।
তা হঠাৎ হল কী উরফি জাভেদের?
গপ্পোটা হল, জুতো দিয়ে নতুন পোশাক বানিয়েছেন উরফি। আর তা পরেই তুললেন ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে, সেই পোশাকে স্পষ্ট হয়েছে উরফির নিতম্ব! এমন এক পোশাকের ছবি ও ভিডিও পোস্ট করার পর সোশ্য়াল মিডিয়ার সেনসেশন উরফি লিখলেন, আমাকে জুতো দিয়ে মারবেন না প্লিজ!
View this post on Instagram
[আরও পড়ুন: ‘জওয়ান’-এর পয়লা ঝলকে নারী বাহিনীর হুংকার! ‘খুব খুশি গৌরী’, ফাঁস করলেন শাহরুখ]
যতই বিতর্ক উঠুক কেন, উরফি জাভেদ কিন্তু মুখে কুলুপ আঁটবেনই না। এতদিন নয়, আজব ফ্য়াশনেই নজর কাড়ছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ উরফি যা বলছেন, যা করছেন, তা নিয়ে শোরগোল লেগেই রয়েছে। এই যেমন সম্প্রতি উরফি তাঁর অনুরাগীদের সঙ্গম নিয়ে নানা টিপস দিলেন। যা শুনে নেটিজেনরা একেবারে হতবাক!
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।
[আরও পড়ুন: ‘আমি ভিলেন হলে…’, নতুন পোস্টারে বলিউড হিরোদের হুঁশিয়ারি বন্দুকবাজ ‘জওয়ান’ শাহরুখের!]
সর্বশেষ খবর
-
জেন জি মানেই স্রেফ বাজে খরচ! প্রচলিত ধারণা ভাঙল সমীক্ষার রিপোর্ট, কোন অঙ্কে সঞ্চয়ী তরুণরা?
-
রুপোর মুদ্রায় ‘কুস্তির প্যাঁচ’! খননকার্যে মিলল ২৪০০ বছর পুরনো রহস্যময় মল্লযোদ্ধার দেহাবশেষ
-
‘বিশ্বাস হারাইনি…’, ভারতীয় দলে সুযোগ পেয়ে মুখ খুললেন বারবার ‘বঞ্চিত’ আকিব নবি
-
‘ফ্ল্যাট ফাঁকা আছে…’, নিউটাউনে আবাসনের পরিচারিকাকে ‘শ্লীলতাহানি’ লালবাজারের কনস্টেবলের!
-
প্রজন্মের বদলে বদলাল ইনস্টাগ্রামও! নয়া লুক নিয়ে কী বলছে নেটিজেনরা?