সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সঙ্গে ক্রিকেটার ঋষভ পন্থের নাম জুড়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন। তবে এই নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি ঋষভ বা উর্বশী। এমনকী, রটে গিয়েছিল উর্বশী নাকি ঋষভকেই বিয়ে করবেন! সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে উর্বশী স্পষ্ট জানালেন, ‘ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতই রাখতে চাই!’
উর্বশী এই সাক্ষাৎকারে জানিয়েছেন, ”আমার সঙ্গে ঋষভের নাম জড়িয়ে নানা রসিকতা চলেছে। ভুয়ো খবরও রটেছে। আজকে সবাইকে একটা কথা স্পষ্ট করতে চাই। আমি ব্যক্তিগত জীবনকে, ব্যক্তিগত রাখতে চাই। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য আমার কেরিয়ার। এটা নিয়ে ব্যস্ত থাকতে চাই। কিন্তু এ ধরনের গুঞ্জন আমার ইমেজকে নষ্ট করছে। আর সেই কারণেই আজকে স্পষ্ট করলাম। যেদিন আমার প্রেম, বিয়ে নিয়ে বলার মতো কোনও কিছু থাকবে, আমি নিজে জানাব।”
View this post on InstagramAdvertisement
শোনা যায়, ২০১৮ সালের কোনও সময়ে সম্পর্কে জড়িয়ে ছিলেন ঋষভ-উর্বশী। কিন্তু বেশিদিন টেকেনি এই সম্পর্ক। তার এতদিন পরেও কেন নাম না করে ঋষভের প্রতি বার্তা দিচ্ছেন উর্বশী, তা নিয়ে সন্দিহান নেটিজেনরা। আগামি দিনে কোনদিকে মোড় নেয় ঋষভ-উর্বশীর এহেন সম্পর্কের রসায়ন, সেই নিয়ে বেশ আগ্রহী নেটিজেনরা।
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার