সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার তথা NMACC-তে দেখা গেল চাঁদের হাট। খোদ বাদশা শাহরুখ খান তো ছিলেনই। ছিলেন আলিয়া ভাট, রণবীর সিং থেকে রশ্মিকা- আরও অনেকেই। কিন্তু এহেন তারকা সমাবেশেও আলাদা করে নজর কাড়লেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। কিন্তু পারফরম্যান্সে নয়। সুপার মডেল জিজি হাদিদকে আচমকাই তোলে তুলে নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন তিনি।
ঠিক কী হয়েছিল? স্টেজে পারফরম্যান্স করছিলেন বরুণ। দর্শকাসনে বসেছিলেন জিজি। আচমকাই তাঁকে স্টেজে ডাকেন বরুণ। তিনি যেতেই তাঁকে কোলে তুলে নেন বলি তারকা। একপাক ঘুরিয়েও দেন। নামানোর সময় গালে এঁকে দেন চুম্বনচিহ্ন। বরুণের এহেন কীর্তি দেখে থ নেটিজেনরা। কেউ কেউ মন্তব্য করেছেন, এই মুহূর্তে ইন্টারনেটে সবচেয়ে অস্বস্তিকর দৃশ্যটা হল জিজিকে বরুণের কোলে তুলে নেওয়ার মুহূর্তটি। আরেকজনের টিপ্পনী, নামানোর সময় যখন জিজির গালে চুমু খান বরুণ, সেই মুহূর্তে তাঁর নিশ্চয়ই খুবই অস্বস্তি হয়েছিল।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: আর ‘রাজনীতি’ নয়, ‘মোদি’ মন্তব্যে শাস্তি বাতিলের দাবিতে সোমবারই আবেদন করবেন রাহুল!]
আলোচনা চলছে শাহরুখ ‘পাঠান’ খানকে নিয়েও। ‘ঝুমে জো পাঠান’ গানে তাঁর পারফরম্যান্স সকলের মন জিতে নিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর সিংও ‘দিল ধড়কনে দো’ ছবির গানে দুর্দান্ত নাচ উপহার দিয়েছেন। পাশাপাশি আলিয়া ও রশ্মিকা ‘নাতু নাতু’ গানে কোমর দুলিয়ে স্টেজে কার্যতই ‘আগুন’ লাগিয়ে দেন। তবে দিনের শেষে বরুণের কীর্তি ঘিরে আলোচনাই সবচেয়ে বেশি।
[আরও পড়ুন: ED-CBI দুই রাজনৈতিক দল, কেন্দ্রের সঙ্গে জোট বেঁধে বিরোধীদের নিশানা! মাফিয়া খুনে তোপ বাবুলের]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের