পঁচিশ সালের নভেম্বর মাসে মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ভিকৌ কৌশল এবং ক্যাটরিনা কাইফ। সন্তানসুখের পর স্বাভাবিকভাবেই তাঁদের জীবনেও পরিবর্তন এসেছে। তবে এই নতুন ইনিংসের স্বাদ যে সেলেবদম্পতি চেটেপুটে উপভোগ করছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। জুহুর বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাটে স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে কেমনভাবে ‘বেবি কৌশল’কে সামলাচ্ছেন ভিকি? সেলেব দম্পতির ‘অন্দর কি বাত’ জানতে বরাবরই কৌতূহলী অনুরাগীমহল। এবার ভিকি কৌশল নিজমুখেই স্বীকার জানালেন, জীবনের সেরা অনুভূতি তাঁর পিতৃত্বসুখ।
আরও পড়ুন:
“কথায় বলে, মানুষ নাকি কখনও পুরোপুরি সন্তুষ্ট হয় না। কিন্তু গত ১০ মাসে এমন অনেক মুহূর্ত তৈরি হয়েছে, যখন মনে হয়েছে, এটাই সব, এটাকেই পূর্ণতা বলে।”
সম্প্রতি এক পডকাস্টে পিতৃসুখ নিয়ে মুখ খুলেছিলেন ভিকি। সেখানে তিনি জানান, বাবা হওয়ার পর জীবনে ঠিক কী কী পরিবর্তন এসেছে এবং সন্তানসুখ কীভাবে তাঁদের জীবনে প্রভাব ফেলেছে? অভিনেতার মন্তব্য, “আমাদের জীবন কীভাবে বা কতটা বদলেছে সেটা তো মেপে দেখা যায় না। তবে এটুকু বলতে পারি, এই অভিজ্ঞতা অনেকটা ম্যাজিকের মতো। এমন এক অনুভূতি, যা কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না।” পুত্র বিহান বেড়ে ওঠার প্রতিটি ছোট ছোট মুহূর্ত যেমন- কান্না, নতুন অভিব্যক্তি কিংবা ছোটোখাট অঙ্গভঙ্গি- বিগত দশ মাস ধরে সবটাই উপভোগ করছেন তিনি। ভিকি জানালেন, “সন্তানের খিলখিল করে হেসে ওঠা, তার প্রথম কান্না- এই সবকিছু দেখার এবং অনুভব করার অভিজ্ঞতা অসাধারণ। কথায় বলে, মানুষ নাকি কখনও পুরোপুরি সন্তুষ্ট হয় না। কিন্তু গত ১০ মাসে এমন অনেক মুহূর্ত তৈরি হয়েছে, যখন মনে হয়েছে, এটাই সব, এটাকেই পূর্ণতা বলে।”

বাবা হওয়ার পর তিনি আরও সংবেদনশীল হয়েছেন, বলেও মনে করেন ভিকি কৌশল। একই সঙ্গে বেড়েছে দায়িত্ববোধ। তাঁর কথায়, “পিতৃত্ব একজন মানুষকে ভীষণ সংবেদনশীল করে তোলে। একই সঙ্গে দায়িত্ববোধও অনেক বাড়িয়ে দেয়। কারণ, যা বলছি, সেটা তো নিজের জীবনেও পালন করতে হবে।” এমনকী নিজেদের আচার-আচরণেও পরিবর্তন এনেছেন বলে জানালেন ভিকি। অভিনেতার কথায়, “শিশুর প্রথম শিক্ষা তৈরি হয় বাড়ির পরিবেশ দেখেই। বাবা-মাকে দেখে, তাঁদের আচরণ পর্যবেক্ষণ করেই শিশুরা অনেক কিছু শেখে।” বিহানের জন্মের পর নিজের ঠিক কী কী পরিবর্তন এনেছেন? এপ্রসঙ্গে ভিকি কৌশলের মন্তব্য, “গত ১০ মাসে আমি নিজের আচরণের দিকে যতটা নজর দিয়েছি, জীবনে আগে কখনও এতটা দিইনি। আপনাকে এমনভাবে চলতে হবে, যাতে আপনার সন্তান আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারে। বাবা হওয়ার পর এটাই আমার সবথেকে বড় শিক্ষা।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না