দর্শক-অনুরাগীদের চোখ ছিল উদয়পুরের দিকে। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার চারহাত এক হল বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার (Vijay-Rashmika)। উদয়পুরে রাজকীয় বিয়ে সারলেন ‘বিরোশ’। দক্ষিণ ভারতের দুই রজ্যের রীতি মেনে গাঁটছড়া বাঁধার কথা ছিল তারকাজুটির। তেমনটাই হল।
আরও পড়ুন:
২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, উদয়পুরে সাতপাক ঘুরলেন বিজয়-রশ্মিকা। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই তেলুগু নিয়মে বিয়ে সেরেছেন তাঁরা। অর্থাৎ বিজয়ের পরিবারের নিয়মানুসারে বিয়ের পর্ব সারা হয়েছে। এবারা পালা রশ্মিকার পরিবনারের অর্থাৎ কর্নাটকের কোডাভা নিয়মানুসারে বিয়ে হওয়ার। সেই রীতি মেনে বিয়ে হবে এদিনই বিকেল ৪টে নাগাদ, সূর্যাস্তের সময়। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ বিয়েতে বসেছিলেন ‘বিরোশ’। তাঁদের বিয়েতে আদ্যোপান্ত রয়েছে খাঁটি দক্ষিণী ছোঁয়া। মেনু থেকে সাজপোশাক সবেতেই নিজেদের শিকড় আঁকড়ে অনুষ্ঠানে মেতেছে দুই পরিবার।

২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, উদয়পুরে সাতপাক ঘুরলেন বিজয়-রশ্মিকা। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই তেলুগু নিয়মে বিয়ে সেরেছেন তাঁরা। অর্থাৎ বিজয়ের পরিবারের নিয়মানুসারে বিয়ের পর্ব সারা হয়েছে।
ইতিমধ্যেই বিয়ের আসর থেকে প্রাকবিবাহের নানা ছবি ভাইরাল হয়েছে। উল্লেখ্য, তারকা যুগলের বিয়ের মেনুতে থাকবে খাঁটি দক্ষিণী খাবারের আয়োজন। ওয়েলকাম ড্রিংকে থাকছে নারকেল জল। ভূরিভোজ হবে কলাপাতায়। থাকবে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের নানা সুস্বাদু খাবার। থাকছে হায়দরাবাদি দম বিরিয়ানি, মুরগির মাংসের বিশেষ পদ নাটু কোডি পুলুস, গারেলু বা মেডু বড়া, পাপ্পু যা মূলত দক্ষিণ ভারতীয় স্বাদের এক ধরণের ডাল এবং অবশ্যই কিমা সামোসা। এখানেই শেষ নয়, রশ্মিকা যেহেতু কর্নাটকের মেয়ে তাই কুর্গ অর্থাৎ কোডাগু ছোঁয়ায় কদম্বুটু ও পান্ডি কারি ও শেষ পাতে মাইশোর পাকের মতো মিষ্টি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির! এবার ফাঁস নয়া কেলেঙ্কারি
-
ঝুলছে শুধুই দেওয়াল, জলের তলায় ক্লাসঘর! গঙ্গার রোষে বিপন্ন মালদহের একাধিক স্কুল
-
টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত বাঁকুড়ার ৩, ঘুমন্ত অবস্থায় করুণ পরিণতি!
-
৪০০ মিটার এক পায়ে লাফাতে লাফাতে স্কুলে, প্রশাসনের কাছে কী আর্জি ৭ বছরের খুদের? দেখুন ভিডিও
-
জলবায়ু ক্ষতিপূরণের দাবি করেও ব্যাকফুটে! দুর্যোগে দ্রুত পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ নেপালের