Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Vikram Ghosh

EXCLUSIVE: শেখর-কন্যা কাবেরীর বহুভাষিক ছবির সঙ্গীতের দায়িত্বে দুই দিকপাল বিক্রম-তৌফিক

বহুভাষিক ছবি ‘অপরাজিতা’য় ‘অ্যাকাপেলা’ মিউজিক ব্যবহার করবেন তাঁরা। কেন্দ্রচরিত্রে কাবেরী কাপুর।

Advertisement
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:০৬

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:০৬

options
link
EXCLUSIVE: শেখর-কন্যা কাবেরীর বহুভাষিক ছবির সঙ্গীতের দায়িত্বে দুই দিকপাল বিক্রম-তৌফিক zoom
পণ্ডিত বিক্রম ঘোষ, শেখর কাপুর ও তৌফিক কুরেশি, ছবি: নিজস্ব চিত্র।

শেখর কাপুরের মেয়ে কাবেরী অভিনীত ‘মাল্টিলিঙ্গুয়াল’ ছবির মিউজিক করতে চলেছেন বিক্রম ঘোষ ও তৌফিক কুরেশি। এবং এই ফিল্মের প্রথমার্ধ জুড়ে ‘অ্যাকাপেলা’ মিউজিক ব্যবহার করা হবে। বিষয়টা অভিনব কেন? পণ্ডিত বিক্রম ঘোষ বললেন, “আমার জানা নেই, ভারতে কখনও ‘অ্যাকাপেলা’ দিয়ে সিনেমা হয়েছে কি না। বাদ্যযন্ত্র ছাড়াই সংগীতের ব্যবহার। সেই দিক থেকে অভিনব তো বটেই।”

প্রথমবার বহুভাষিক ছবিতে কাজ করতে চলেছেন শেখর কাপুর ও সুচিত্রা কৃষ্ণমূর্তির (প্রাক্তন স্ত্রী) কন্যা কাবেরী কাপুর। তিনি ছবির কেন্দ্রচরিত্রে। ইতিমধ্যেই হিন্দি ফিল্মে কাজ করেছেন কাবেরী। ‘অপরাজিতা’-র বিষয়টা অত্যন্ত ইন্টারেস্টিং। প্রকৃতি ধ্বংস, প্রযুক্তি নিয়ন্ত্রিত জীবন, ও কৃত্রিম বুদ্ধিমত্তার আগ্রাসনের ফলে মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে, সেই সব নিয়েই এই ছবি। আর সংগীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
তৌফিক কুরেশি ও বিক্রম ঘোষ, ও কাবেরী কাপুর, নিজস্ব চিত্র।

বিক্রম বলছিলেন, “পরিচালক আমাদের চেয়েছেন একটাই কারণে, মিউজিক ছবির অন্যতম চরিত্র হয়ে উঠবে। পাঁচ-ছ’টা গান থাকবে। যেখানে পার্কাশনের তাৎপর্যপূর্ণ অবদান থাকবে। ছবির একটি অর্ধ, যেখানে প্রকৃতি জগৎ দেখানো হবে সেইখানে ‘অ্যাকাপেলা’ মিউজিক ব্যবহৃত হবে। অর্থাৎ যেখানে কোনও ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয় না। দুই শিল্পীর শরীরই বাদ্যযন্ত্র হয়ে উঠবে। এখানে উল্লেখযোগ্য, আমি আর তৌফিক দু’জনেই বডি ড্রামিং করি। এই ছবিতে গাল, বুক, পেট থেকে উত্থিত শব্দেই সুর তৈরি করা হবে।” বিক্রম ঘোষ এবং তৌফিক কুরেশি গত বছর ‘রমতা’ বলে একটা মিউজিক অ্যালবাম করেছিলেন। যেখানে পুরো একটা ট্র্যাক ছিল ‘অ্যাকাপেলা’। যার শিরোনাম ‘দম’। ওই গানে দুই শিল্পীর শরীর এবং নিশ্বাস ব্যবহৃত হয়েছিল। কোনও ইন্সট্রুমেন্ট নয়।

তৌফিক কুরেশি ও বিক্রম ঘোষ, নিজস্ব চিত্র।

আপাতত ‘অপরাজিতা’-র একটি টিজার তৈরি হয়েছে। ছবির পরিচালনায় সেশু কুমার। লেখা এবং প্রযোজনায় রজনীকান্ত ভেঙ্গিপুরম। সৃজনশীল পরিচালনায় এস. রামচন্দ্রন। এগজিকিউটিভ প্রোডিউসার অনুষা শ্রীনিবাসন আইয়ার। মাসখানেকের মধ্যে সংগীতের বাকি কাজ শুরু করবেন বিক্রম ও তৌফিক। টিজার শুট করতে তঁারা পুণে থেকে কিছু দূরে একটি জঙ্গলে গিয়েছিলেন। সেখানে শেখর কাপুর এসেছিলেন, অভিনেত্রী কন্যা কাবেরীও ছিলেন। বিক্রম জানালেন, শেখর কাপুর কলকাতাতেও এসেছিলেন। সুধীর মিশ্রকে সঙ্গে নিয়ে তিনি বিক্রমের স্টুডিওতে সময়ও কাটিয়ে গিয়েছেন। এই ভাবে আলাপ গাঢ় হয়, তা ছাড়া ‘ইফি’-তেও দেখা হয়েছিল তাঁদের। কাবেরী নিজেও গান করেন এবং প্রতিভাময়ী অভিনেত্রী। এই ছবিটি কাবেরীর জন্য বড় প্রোজেক্ট হতে চলেছে। তেলুগু ছাড়াও বিভিন্ন ভাষায় ‘ডাব’ করা হবে ছবিটি। শেখর কাপুরের সঙ্গে বিক্রম ঘোষের আলাপ খুব বেশিদিনের না হলেও, দীর্ঘদিনের চেনা শেখরের প্রাক্তন স্ত্রী সুচিত্রা। অনেক বছরের বন্ধু তাঁরা। মুম্বইয়ে গেলে দেখা-সাক্ষাৎ হয় তাঁদের। সুচিত্রাও যেহেতু গান করেন, মিউজিক তাঁদের কমন ক্ষেত্র। অনেক বছর আগে একটি শো তাঁরা একসঙ্গে ‘জাজ’ করেছিলেন। তবে মিউজিক এবং সাউন্ড নিয়ে শেখরেরও দারুণ আগ্রহ, জানালেন বিক্রম। আপাতত তাঁরা কাজ শুরুর অপেক্ষায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.