Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Vijay-Rashmika Wedding

বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা, চারহাত এক হবে দুই রাজ্যের রীতিতে

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। উদয়পুরের সৌন্দর্যের মাঝেই রাজকীয় বিয়ে সারছেন 'বিরোশ'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:৩৫

options
link
বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা, চারহাত এক হবে দুই রাজ্যের রীতিতে zoom
১৮০ জন পড়ুয়ার স্কলারশিপের দায়িত্ব নিলেন বিজয়-রশ্মিকা
Advertisement

অপেক্ষার প্রহর গোনা শেষ। অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা (Vijay-Rashmika Wedding)। উদয়পুরের সৌন্দর্যের মাঝেই রাজকীয় বিয়ে সারছেন ‘বিরোশ’। তাঁদের বিয়ের পরের লুকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

দক্ষিণ ভারতীয় হলেও বিজয় ও রশ্মিকা দুই ভিন্ন রাজ্যের। তাই দুই রাজ্যের নিয়মরীতি অনুযায়ীই বিয়ে সারবেন তাঁরা। প্রথমে বিজয়ের পরিবারের তেলুগু নিয়মে হবে বিয়ের অনুষ্ঠান। তারপর রশ্মিকার পরিবারের নিয়ম মেনে কোডাভা অর্থাৎ কর্ণাটকের বিয়ের রীতি অনুযায়ী আরও একবার বিয়ে সারবেন তাঁরা। বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানের তিন দিন আগেই উদয়পুরে পৌঁছেছেন জুটি। গায়ে হলুদ থেকে সঙ্গীত ও মেহেন্দি সেরেছেন তাঁরা সেখানেই। এখানেই শেষ নয়, বিজয়ের জন্য নিজের ছবি ‘পুষ্পা’র জনপ্রিয় গান ‘আঙ্গারো’-এ পারফর্মও করেছেন রশ্মিকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণ ভারতীয় হলেও বিজয় ও রশ্মিকা দুই ভিন্ন রাজ্যের। তাই দুই রাজ্যের নিয়মরীতি অনুযায়ীই বিয়ে সারবেন তাঁরা। প্রথমে বিজয়ের পরিবারের তেলুগু নিয়মে হবে বিয়ের অনুষ্ঠান। তারপর রশ্মিকার পরিবারের নিয়ম মেনে কোডাভা অর্থাৎ কর্ণাটকের বিয়ের রীতি অনুযায়ী আরও একবার বিয়ে সারবেন তাঁরা।

উল্লেখ্য, তারকা যুগলের বিয়ের মেনুতে থাকবে খাঁটি দক্ষিণী খাবারের আয়োজন। ওয়েলকাম ড্রিংকে থাকছে নারকেল জল। ভূরিভোজ হবে কলাপাতায়। থাকবে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের নানা সুস্বাদু খাবার। থাকছে হায়দরাবাদি দম বিরিয়ানি, মুরগির মাংসের বিশেষ পদ নাটু কোডি পুলুস, গারেলু বা মেডু বড়া, পাপ্পু যা মূলত দক্ষিণ ভারতীয় স্বাদের এক ধরণের ডাল এবং অবশ্যই কিমা সামোসা। এখানেই শেষ নয়, রশ্মিকা যেহেতু কর্নাটকের মেয়ে তাই কুর্গ অর্থাৎ কোডাগু ছোঁয়ায় কদম্বুটু ও পান্ডি কারি ও শেষ পাতে মাইশোর পাকের মতো মিষ্টি। ১০০ অতিথি নিমন্ত্রিত এদিন বিজয়-রশ্মিকার বিয়ের অনুষ্ঠানে। উদয়পুরের পাঁচতাঁরা হোটেলে অতিথি ও পরিবারের সকলের থাকার ব্যবস্থার জন্য নেওয়া হয়েছে ১১৭টি ঘর। শোনা যাচ্ছে, যার প্রতি রাতের ভাড়া নাকি ২০০০০ থেকে ৭০০০০ টাকা। বিয়ে শেষে ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত রিসেপশনের আয়োজন করেছেন তাঁরা। আগামীকাল তাঁদের বিয়ের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকাযুগলকে বিয়ের আগে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.