Rashmika Mandana

‘ও মাই ডার্লিং’ লিখে প্রকাশ্যেই রশ্মিকাকে আদর বিজয়ের, প্রেম জমে ক্ষীর!

রশ্মিকাকে আর কী লিখলেন বিজয়?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১৯:২৯

options
link
‘ও মাই ডার্লিং’ লিখে প্রকাশ্যেই রশ্মিকাকে আদর বিজয়ের, প্রেম জমে ক্ষীর!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকার সঙ্গে যে জমিয়ে প্রেম করছেন বিজয় দেবরাকোন্ডা, অবশেষে কি স্বীকার করে নিলেন নায়ক? অন্তত নায়কের নতুন সোশাল মিডিয়ার মেসেজ তো তাই বলছে।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে রশ্মিকা ও রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্য়ানিমেল’-এর ট্রেলার। সেই ট্রেলার দেখেই উচ্ছ্বসিত বিজয় দেবরাকোন্ডা। সোশাল মিডিয়ার হাত ধরেই রশ্মিকাকে আদর পাঠালেন বিজয়। লিখলেন, ”আমার ডার্লিংকে শুভেচ্ছা। আর রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা। এই ছবি সুপারহিট হোক।”

Advertisement

এর আগে সোশাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাঁদের। শোনা যাচ্ছে, বিয়ের পাকা কথা বলতেই নাকি রশ্মিকা উড়ে গিয়েছেন দুবাইয়ে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ রশ্মিকা ও বিজয় দুজনে।

Advertisement

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর টিজারে রোমহর্ষক রণবীর, দেখলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য!]

দক্ষিণী ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) এখন ‘ন্যাশনাল ক্রাশ’। ইতিমধ্য়েই ‘পুষ্পা’ (Pushpa) ছবিতে তাঁর ‘স্বামী স্বামী’ (Shami Shami) নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রশ্মিকাই এবার পেয়ে গেলেন তাঁর প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।

[আরও পড়ুন: অভিনব উদ্যোগ দেবের, বিশেষ চাহিদা সম্পন্ন খুদেরা গান গাইল ‘বাঘা যতীন’ ছবির জন্য]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.