Vijay Thalapathy

‘কোনও রটনায় কান দেবেন না…’, ডিভোর্স বিতর্কে প্রথমবার মুখ খুললেন থলপতি বিজয়

এতদিন 'স্পিকটি নট' ছিলেন তিনি। এবার এই ঘটনায় প্রথম মুখ খুললেন। দিলেন ভক্তদের উদ্দেশ্যে বার্তাও কী বললেন থলপতি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ২১:৪৩

options
link
‘কোনও রটনায় কান দেবেন না…’, ডিভোর্স বিতর্কে প্রথমবার মুখ খুললেন থলপতি বিজয়
থলপতি বিজয়। ফাইল ছবি।

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে অভিনেতা রাজনীতিবিদ থলপতি বিজয়। অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের সঙ্গে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত বিজয়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই বিচ্ছেদের মামলা করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। বিজয় এখন আলোচনার কেন্দ্রে। নেটপাড়া জুড়ে তাঁকে ঘিরে ছিছিক্কার। এসবের মাঝে এতদিন ‘স্পিকটি নট’ ছিলেন বিজয়। এবার এই ঘটনায় প্রথম মুখ খুললেন। দিলেন ভক্তদের উদ্দেশ্যে বার্তাও কী বললেন থলপতি?

Advertisement

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজয়। সেখানেই নিজের ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যা রটছে ও ঘটছে হতে দিন। এসবে কান দেবেন না। এই নিয়ে মাথা ঘামানোর কোনও কারণ নেই। কারণ যা ঘটে চলেছে তা নিয়ে মাথা ঘামানো মানে আপনাদের মূল্যবান সময়ের অপব্যবহার। আমি এই সব কিছুকে একা যুঝে নেব। তবে আমার সবথেকে খারাপ লাগে যা তা হল আমার কারণে আপনাদের মন খারাপ হচ্ছে। আমার নামে যা রটছে যে আলোচনা হচ্ছে তা নিয়ে আপনারা অত্যন্ত চিন্তিত তা দেখে আমি কষ্ট পাই। আপনারা এসব নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
থলপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ, ছবি: সোশাল মিডিয়া।

অভিনেত্রী তৃষার সঙ্গে সম্প্রতি একটি বিয়ে বাড়িতে যোগ দেন বিজয়। বিচ্ছেদ নিয়ে জোর চর্চার মাঝেই তাঁদের দেখে রোষে ফেটে পড়েছিলেন নেটিজেনরা। উল্লেখ্য, কয়েকদিন ধরেই বিজয়-সঙ্গীতার বিচ্ছেদচর্চা চলছে। আদালতের তরফে ইতিমধ্যেই বিজয়কে আগামী ২০ এপ্রিল আদালতে তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনেই এই মামলার পরবর্তী শুনানিও হবে। বিজয়-জায়া এর আগে অভিযোগ এনেছিলেন, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন বিজয়। ২০২১ সালেই স্বামীর এই সম্পর্কের বিষয়ে তিনি জানতে পেরেছিলেন। বারবার বিজয়ের তরফে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি স্ত্রী সঙ্গীতাকে দেওয়া হলেও সেই কথা বিজয় রাখেননি বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী সঙ্গীতা।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন