Vishal Dadlani

নিটের প্রশ্ন ফাঁস নিয়ে মোদিকে তোপ বিশালের, সুরকারের ভিডিওয় দ্বিধাবিভক্ত নেটপাড়া

নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। অশিক্ষিত ও অযোগ্য লোকদের ক্ষমতায় না বসানোর আর্জি বিশালের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৪:৩৫

options
link
নিটের প্রশ্ন ফাঁস নিয়ে মোদিকে তোপ বিশালের, সুরকারের ভিডিওয় দ্বিধাবিভক্ত নেটপাড়া
নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি।

গত ৩ মে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র নিট ইউজির পরীক্ষায় বসেছিল কয়েক লক্ষ পরীক্ষার্থী। জানা যায়, ২৩ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেন। পরীক্ষার অন্তত একমাস আগে কিছু ছাত্রছাত্রীর হাতে এসেছিল একটি সম্ভাব্য প্রশ্নপত্র! ওই সম্ভাব্য প্রশ্নপত্রে ছিল ৪১০টি প্রশ্ন। পরীক্ষার পর দেখা যায় ১২০টি রসায়ন প্রশ্ন আসল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্ন নয়, মিলে গিয়েছে উত্তরের অপশনও। অতঃপর দেশজুড়ে বিতর্কের সূত্রপাত। চাপের মুখে বাতিল হয়ে যায় নিট পরীক্ষা।

Advertisement

নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জবাবও চেয়েছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা এই ইস্যুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। ফের নেওয়া হবে নিট পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-এর ভিতর থেকেই নিটের প্রশ্নফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দিল্লির আদালতে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। এই মর্মে একটি শব্দও খরচ করেননি মোদি। তাই প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি (Vishal Dadlani)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর বক্তব্য, “জাতপাত, ধর্ম এসবের ঊর্ধ্বে উঠে যদি নিজের এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান তাহলে ভালো মানুষ এবং শিক্ষিত মানুষকে ভোট দিতে হবে।”

Music Composer Vishal Dadlani slammed PM Modi over NEET paper leak
নিটের প্রশ্নপত্র ফাঁস

ক্ষমতাসীন যে কোনও শাসকের বিরুদ্ধেই আওয়াজ তুলতে পিছপা হন না বিশাল। ভুলত্রুটি নিয়ে প্রকাশ্যে মতামত জানান। নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে সেই সব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন সারা বছর কঠোর পরিশ্রম, পড়াশোনা করেও গাফিলতির মাশুল গুনছেন। ইনস্টা হ্যান্ডেলে রিল শেয়ারের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি এবং প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করেন। বর্তমান সরকারকে একহাত নিয়ে বলেন, ক্ষমতায় থাকা মানুষদের শিক্ষার মূল্যবোধ প্রসঙ্গে সম্যক জ্ঞান না থাকায় এধরনের ঘটনা বারবার ঘটছে।

Advertisement
music composer Vishal Dadlani commented on NEET paper leak, slammed PM Modi's silence
মোদিকে জবাবদিহি করার বার্তা রাহুলের

ভিডিও তৈরির কারণ ব্যাখ্যা করে বিশালের বার্তা, “আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ নিটের প্রশ্ন ফাঁসের কারণে যেসব ছাত্রছাত্রী কষ্ট পেয়েছে তাদের প্রতি আমি সহানুভূতি জানাতে চাই। প্রতি বছর এভাবে প্রশ্নফাঁস হওয়া খুবই অন্যায়। তার থেকেও খারাপ কোনও সরকারি সংস্থা এর ঘটনার দায় নিচ্ছে না। আরও একধাপ এগিয়ে কিছু মন্ত্রীর মন্তব্য এমন কিছু বড় ব্যাপার নয়, আমরা পদত্যাগ করব না। এই ঘটনাগুলো অত্যন্ত ন্যক্কারজনক এবং অপমানজনক।”

শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষিত ও যোগ্য মানুষদের নেতৃত্বে আনা জরুরি বলে দাবি করে বিস্ফোরক বিশাল। তাঁর বক্তব্য, “জাতপাত, ধর্ম এসবের ঊর্ধ্বে উঠে যদি নিজের এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান তাহলে ভালো মানুষ এবং শিক্ষিত মানুষকে ভোট দিতে হবে। অশিক্ষিত ও অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না। তাঁরা আপনার ধর্মাবলম্বী হোক বা পরিবারের সদস্য।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VISHAL (@vishaldadlani)

সমাজমাধ্যমে বিশালের ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়তেই দ্বিধাবিভক্ত সমাজমাধ্যম। মোদি সমর্থকরা বিশালের বক্তব্যে ক্ষোভপ্রকাশ করে তুলোধোনা করেছেন। সঙ্গীত পরিচালককে পালটা প্রশ্নবাণে বিঁধেছেন। এক নেটাগরিক জানতে চেয়েছেন, ‘আপনার মতে শিক্ষিত ভালো মানুষ কারা? রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? প্রকাশ রাজ বা অন্য কোনও কংগ্রেস নেতা?’ অপর এক নেটিজেনের খোঁচা, ‘আগে নিজের গান কপি করা বন্ধ করুন তারপর অন্যদের জ্ঞান দিন।’ নেটিজেনদের একাংশ বিশালকে বিঁধলেও অনেকে আবার ইতিবাচক মন্তব্যও করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন