Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Mouni Roy

সূরজের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার মাঝেই কান কার্পেটে মৌনী, এগিয়ে চলার বার্তা ‘প্রিয় বান্ধবী’ দিশার

বিচ্ছেদ ঘোষণার পরই কান কার্পেট থেকে গ্ল্যামারের দ্যুতি ছড়ালেন বং বিউটি মৌনী রায়। তাঁর কানযাত্রা নতুন করে চর্চার কেন্দ্রে তা বলাই বাহুল্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৩:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৩:১৩

options
link
সূরজের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার মাঝেই কান কার্পেটে মৌনী, এগিয়ে চলার বার্তা ‘প্রিয় বান্ধবী’ দিশার zoom
কান কার্পেটে মৌনী
Advertisement

ভেঙে গিয়েছে দীর্ঘ চার বছরের দাম্পত্য। যৌথ বিবৃতি দিয়ে সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন বঙ্গতনয়া মৌনী রায় (Mouni Roy)। একদা ‘পাওয়ার কাপল’ সূরজ-মৌনীর বিচ্ছেদ ঘিরে সিনেপাড়ায় চর্চার শেষ নেই। কখনও পরকীয়ার অভিযোগ উঠেছে মৌনীর স্বামী সূরজের বিরুদ্ধে তো কখনও আবার কাঠগোড়ায় তোলা হয়েছে বলিউডের ‘বম্বসেল’ দিশা পাটানিকে। চর্চার মাঝে ১৮ এপ্রিল, সোমবার সব সমালোচনার জবাব দিয়েছেন সূরজ। সাফ জানিয়ে দিয়েছেন বিচ্ছেদের নেপথ্যে যে তথ্য খাঁড়া করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তাঁরা আলাদা হয়েছেন।

প্রাক্তন দম্পতি বিচ্ছেদে সিলমোহর দেওয়ার পর সোম সকালে প্রথমবার জনসমক্ষে মৌনী। বিমানবন্দরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হলেও কোনও কথা বলেলনি। তড়িঘড়ি টার্মিনালের দিকে এগিয়ে যান। সূরজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অবসরযাপনের জন্য কোথাও যাচ্ছেন নাকি দেশ ছাড়ছেন? সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া। এর মাঝেই কান কার্পেট থেকে গ্ল্যামারের দ্যুতি ছড়ালেন বং বিউটি মৌনী রায়। তিনি যে কান চলচ্চিত্র উৎসবেই যোগ দিতে যাচ্ছিলেন সেটা তো দিনের আলোর মতোই স্পষ্ট। বিচ্ছেদ ঘোষণার মাঝে মৌনীর কানযাত্রা নতুন করে চর্চার কেন্দ্রে তা বলাই বাহুল্য।

Advertisement
Mouni Roy stuns at Cannes 2026 amid divorce buzz with Suraj Nambiar.
মৌনী রায়

আসন্ন ছবি ‘বম্বে স্টোরিজ’-এর প্রদর্শনের জন্য তিনি ফ্রেঞ্চ রিভেরায় অনুষ্ঠিত ‘মার্শে ডু ফিল্ম’ বিভাগে যোগ দেন। কানের লাল গালিচায় মৌনীর মনোক্রম লুকে মুগ্ধ দিশা পাটানি থেকে মন্দিরা বেদি সহ ইন্ডাস্ট্রির সতীর্থরা। ২০২৬-এ কানে উপস্থিতির জন্য মৌনী বেছে নিয়েছেন মনোক্রম লুক। সাদা হাল্টার-স্টাইল কলার ডিটেলিংয়ের সঙ্গে কালো গাউনে আরও গ্ল্যামারস বঙ্গললনা মৌনী রায়। কান লুকের ঝলক শেয়ার করে মৌনী লেখেন, ‘কান ও ক্যাওয়াস’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mon (@imouniroy)

জীবনের কঠিন সময়েও এমন পেশাদারিত্ব দেখে মৌনীর ‘প্রিয় বান্ধবী’ উৎসাহ দিয়ে লেখেন, ‘এগিয়ে চলো।’ সঙ্গে লাল হৃদয়ের ইমোজি। মন্দিরা বেদিও মৌনীকে আত্মবিশ্বাসী হয়ে ওঠার অনুপ্রেরণা জুগিয়ে লেখেন, ‘এই মুহূর্তে মৌনী একদম মুডে আছে।’ ভক্তরাও মৌনীতে মোহিত হয়ে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া ভাগ করে নিয়েছেন। কেউ লিখছেন, ‘কী দারুণ!’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে আপনার যোগদান দেখে ভাষা হারিয়েছি।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.