Paayel Sarkar

ভোটের মুখে পায়েল সরকারের ম্যানেজারের উপর হামলা, কী বললেন ক্ষুব্ধ BJP প্রার্থী?

বাড়ি ফেরার পথে হামলা হয় বলে খবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২১, ১২:৪৪

options
link
ভোটের মুখে পায়েল সরকারের ম্যানেজারের উপর হামলা, কী বললেন ক্ষুব্ধ BJP প্রার্থী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই ভোট (WB Assembly Elections 2021)। প্রচারপর্ব চালিয়ে যাচ্ছেন নেতা, মন্ত্রী, সাংসদরা। এমন পরিস্থিতিতে আক্রান্ত হলেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকারের (Paayel Sarkar) ম্যানেজার।

Advertisement

পায়েলের ম্যানেজারের নাম রাণা প্রতাপ রাম। গতকাল রাতে বাড়ির ফেরার সময় আক্রান্ত হন তিনি। কয়েকজন দুষ্কৃতী তাঁর উপরে হামলা করেন। মাথায় চোট লাগে রাণার। সূত্রের খবরে, ইতিমধ্যেই বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে পায়েল বলেন, “বারবারই একটা কথা বলছি যে রাজনীতির ক্ষেত্রে ভায়োলেন্স এবং ঈর্ষায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষই হয়। আমাকে যতই বারবার সেলিব্রিটি বলে এখন লেবেল করা হোক, আমার এজেন্ট এবং ম্যানেজার কিন্তু একজন সাধারণ মানুষ এবং সে ভদ্রলোক যখন রাতে বাড়ি ফেরেন তাঁর নিরাপত্তা কোথায়? এমন লক্ষ লক্ষ সাধারণ মানুষ রাতে বাড়ি ফেরেন। তাঁদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ওঁ তো কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তাহলে কেন?” প্রশ্ন তোলেন তারকা প্রার্থী (BJP Candidate)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পুরুলিয়ায় শ্রাবন্তীর রোড শো ঘিরে ধুন্ধুমার, পুলিশ-BJP সমর্থকদের ধস্তাধস্তি]

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই পদ্ম শিবিরে (BJP) নাম লিখিয়েছিলেন পায়েল। তারপরই বেহালা পূর্বের (Behala Purba) প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। সেই গোঁসাতেই বিজেপির সঙ্গ ত্যাগ করার কথা জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও সূত্রের খবর মানলে, এখনও তাঁদের সদস্যপদ ত্যাগের আরজি মঞ্জুর হয়নি। এদিকে পায়েলের বিপক্ষে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী (TMC Candidate) হিসেবে লড়ছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আর সিপিএম প্রার্থী (CPM Candidate) শমিতা হর চৌধুরী। প্রার্থী হওয়ার পর থেকেই এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন পায়েল। পাশাপাশি তৃণমূল সরকারের সামালোচনা করে টুইটারে পোস্টও দিয়েছেন নায়িকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অমিতাভের ‘চেহরে’র টুকলি? ‘অনুসন্ধান’-এর ট্রেলার নিয়ে ট্রোলের জবাব দিলেন কমলেশ্বর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন