Sayani Ghosh

বিপুল ঋণে জর্জরিত সায়নী ঘোষ, জানেন কী কী সম্পত্তি রয়েছে তাঁর নামে?

কতদূর লেখাপড়া করেছেন, হলফনামায় জানালেন সমস্ত তথ্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২১, ১৩:৩৭

options
link
বিপুল ঋণে জর্জরিত সায়নী ঘোষ, জানেন কী কী সম্পত্তি রয়েছে তাঁর নামে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে পা রেখেই নজর কেড়েছেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। তৃণমূল হোক কিংবা বিজেপি- শাসক, বিরোধী কোনও দলেই তারকা প্রার্থীর ঘাটতি নেই। কিন্তু সকলের মধ্যেই ভোট প্রচারে (Bengal Polls 2021) নিজেকে অনন্যা করে তুলতে পেরেছেন সায়নী। কখনও প্রার্থীদের কাছে ছুটে পৌঁছেছেন তো কখনও কয়লা খাদানের অন্দরে ঢুকে পড়েছেন নির্ভয়ে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে হারানোই পাখির চোখ জনপ্রিয় এই অভিনেত্রীর। প্রচারের পালা শেষ হয়েছে। ২৬ এপ্রিল বাক্সবন্দি হতে চলেছে তাঁর ভাগ্য। আর তার আগে হলফনামায় আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী জানালেন তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব।

Advertisement

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ২০১৯-২০ অর্থবর্ষে সায়নীর আয় ছিল ৪৯ লক্ষ ২ হাজার ৫৬৮ টাকা ৩২ পয়সা। বর্তমানে তাঁর হাতে আছে ৩২ হাজার ৭৭৫ টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অভিনেত্রীর নামে রয়েছে ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা ৮ পয়সা। মোট ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকার জীবনবিমা আছে সায়নীর। তবে শেয়ার বাজারে কোনও বিনিয়োগ করেননি তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মাত্র ৭ দিনে কীভাবে করোনামুক্ত হলেন সোনু সুদ? রহস্য ফাঁস করলেন কঙ্গনা]

যাদবপুরে একটি বহুতল ফ্ল্যাটের বাসিন্দা সায়নী। ২০১৫ সালে ৬৭০ বর্গফুটের ওই ফ্ল্যাটটি কিনেছিলেন ২৪ লক্ষ ১ হাজার টাকায়। বর্তমানে এটির বাজারদর প্রায় ৩৪ লক্ষ টাকা। তবে কোনও কৃষিজমি তাঁর নামে নথিভুক্ত নেই। বছর চারেক আগে, ২০১৭-য় ৬ লক্ষ ৭৭ হাজার ৩৬৯ টাকার বিনিময়ে একটি হন্ডা জ্যাজ গাড়ি কিনেছিলেন তিনি। গাড়ি ও বাড়ি মিলিয়ে ৬৪ লক্ষ ৪৫ হাজার ৫৫৬ টাকা ৫২ পয়সার ঋণ শোধ করে চলেছেন সায়নী। ব্যাংকের বাইরেও কিছু ঋণ রয়েছে। সব মিলিয়ে মোট ৮৩ লক্ষ ৮২ হাজার ৭৫১ টাকা ৫২ পয়সার ঋণের বোঝা তারকা প্রার্থীর মাথায়।

Advertisement

এছাড়া তাঁর কাছে আছে ৪ গ্রাম সোনা। যার মূল্য ২৩ হাজার ১১২ টাকা। আয়ের উৎস হিসেবে অভিনয়ের পারিশ্রমিক এবং বিজ্ঞাপনকেই হলফনামায় তুলে ধরেছেনে সায়নী। এদিকে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হলফনামা বলছে, ২০১১ সালে দ্বাদশ শ্রেণি পাশ করেছেন সায়নী।

[আরও পড়ুন: ‘লজ্জা হওয়া উচিত’, মালদ্বীপে ছুটি কাটাতে যাওয়া তারকাদের তীব্র কটাক্ষ নওয়াজউদ্দিনের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন