Pranit More

অতিথির যৌনগন্ধী মন্তব্যে চরমে বিতর্ক! এবার সঞ্চালক প্রণীতের বিরুদ্ধে দায়ের এফআইআর

বিতর্ক জোরাল হতেই‘দ্য অশ্লীল শো’-এর সঞ্চালক প্রণীতের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। তালিকায় আর কাদের নাম?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ২৩:২৮

options
link
অতিথির যৌনগন্ধী মন্তব্যে চরমে বিতর্ক! এবার সঞ্চালক প্রণীতের বিরুদ্ধে দায়ের এফআইআর
প্রণীতের বিরুদ্ধে দায়ের এফআইআর

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর পর এবার কাঠগোড়ায় ‘দ্য অশ্লীল শো’। অভিযোগ সেই এক, স্ট্যান্ড-আপ কমেডির নামে যৌনগন্ধী মন্তব্য। প্রণীতের শোয়ে হিমাংশু নামের এক তরুণ মহিলাদের ডেটিং সংস্কৃতি নিয়ে চরম কটাক্ষ করেন। তাঁর দাবি, এক মহিলা তাঁর সঙ্গে ডেটে গেলে তিনি তাঁকে ৩৭০ টাকায় এক প্লেট বিরিয়ানি খাওয়ান। পরে ওই তরুণী যখন তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন, তখন তিনি জবাবে বলেন, যেহেতু খাবারের জন্য তিনি ইতিমধ্যেই ৩৭০ টাকা খরচ করে ফেলেছেন, তাই এখন সেই টাকা ‘উসুল’ করতে চান তিনি। অর্থাৎ ওই মহিলার যৌন সঙ্গ দাবি করে বিরিয়ানির টাকা পুষিয়ে নিতে চেয়েছিলেন তিনি। পরে একটি অন্ধকার পার্কে নিয়ে গিয়ে তরুণীকে চুম্বন ও যৌন স্পর্শ করেন। এহেন মন্তব্যে তোলপাড় সমাজমাধ্যম। বিতর্ক জোরাল হতেই‘দ্য অশ্লীল শো’-এর সঞ্চালক প্রণীতের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

Advertisement

শুধু প্রণীত নন, এফআইআরে নথিভুক্ত করা হয়েছে হিমাংশু জাংরা, ডঃ সেজল পাওয়ার সহ আরও কয়েকজনের নাম। সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, নোডাল সাইবার পুলিশ স্টেশনে মহারাষ্ট্র সাইবার ক্রাইমের পক্ষ থেকে প্রণীত মোরে সহ হিমাংশু জাংরা, ডঃ সেজল পাওয়ার ও কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩-এর ধারা ৭৫ (১) (iv), ৭৫ (৩), ২৯৪ ও ৩৫৩ (২), তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৭ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pranit More (@maharashtrianbhau)

Advertisement

অভিযোগে বলা হয়েছে, নারী জাতির প্রতি অবমাননাকর মন্তব্য থেকে মৃত পুরুষের গোপনাঙ্গ নিয়ে অশ্লীল রসিকতা করা হয়েছে যা অত্যন্ত নিম্নরুচির ও আপত্তিকর। তাঁদের বিরুদ্ধে সমন জারি করে মহারাষ্ট্র সাইবার শাখায় হাজির হয়ে বক্তব্য নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মহারাষ্ট্র সাইবার শাখার দাবি, বিতর্কিত ভিডিও বা কনটেন্টটি রেকর্ড করে বিভিন্ন ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pranit More (@maharashtrianbhau)

অভিযোগ অনুযায়ী, প্রণীত মোরের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এই কনটেন্টের উদ্দেশ্য ছিল দর্শকসংখ্যা বৃদ্ধি যারহ ফলস্বরূপ আর্থিক ও বাণিজ্যিকভাবে লাভবান হওয়া। প্রণীতের সোয়ের ঘটনায় একটা কথা না বললেই নয়, সাম্প্রতিক অতীতে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ সময় রায়নার যৌনগন্ধী মন্তব্যের খেসারত দিতে হয়েছিল শোয়ের সঞ্চালক রণবীর এলাহাবাদিয়া। এক্ষেত্রেও অন্যের মন্তব্যের মাশুল গুনছেন সঞ্চালক প্রণীত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.