৯ মার্চ, ২০১২ বাঙালি পরিচালক সুজয় ঘোষের নির্দেশনায় বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল ‘কাহানি’। ঠিক চার বছর পর অর্থাৎ ২০১৬-তে ‘কাহানি ২’ও দর্শক মনে বিরাট ছাপ ফেলেছিল। দুটি ভাগেই বিদ্যা বালানের মারকাটারি অভিনয় নিঃসন্দেহে এই ছবির প্রাণশক্তি। দীর্ঘ দশ বছর পর ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ নিয়ে বিটাউনের অন্দরে শুরু নয়া জল্পনা। মায়ানগরীর সিনেপাড়ার কানাঘুষো, পরিচালকের আসনে সুজয় ঘোষ থাকলেও মূল চরিত্রের মুখবদল ঘটতে পারে। অর্থাৎ বিদ্যা বালানের পরিবর্তে দেখা যেতে পারে নতুন কোনও মুখ।
আরও পড়ুন:
মুম্বইয়ের বিনোদনমূলক এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিদ্যা বালানের বদলে কাহিনির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারেন ইন্ডাস্ট্রির এক নামী পরিচালকের নায়িকা স্ত্রী। মিডিয়া রিপোর্ট মোতাবেক, এই মুহূর্তে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ছবির নির্মাতারাও জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন। প্রথম দুটি ভাগের দুর্ধর্ষ সাফল্যের পর তৃতীয় ভাগের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে আপামর হিন্দি ছবির দর্শক।

সেই উত্তেজনার পালে হাওয়া তুলে বিটাউনের অন্দরে ফিসফিস, এবার বিদ্যার ভূমিকায় দেখা যাবে বলিউডের প্রথম সারির অভিনেত্রী ইয়ামি গৌতমকে। যতদূর জানা যাচ্ছে, প্রথম ও দ্বিতীয়ভাগের ধারাবাহিকতা ভেঙে সম্পূর্ণ নতুন আঙ্গিকে গল্প বলবে ‘কাহানি ৩’। শুটিংয়ের চূড়ান্ত সময়সূচী তৈরির কাজ করছেন নির্মাতারা।
একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ‘কাহানি ৩ সম্পূর্ণ নতুন একটি গল্প। মূল আবহ অক্ষুণ্ণ রেখেই ফ্র্যাঞ্চাইজিকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইয়ামি গৌতম ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন এবং তাঁর চরিত্রটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশনে রয়েছে এবং শুটিংয়ের সময়সূচি নিয়ে কাজ চলছে।’

‘কাহানি’র দুটি ভাগের সাফল্যের নেপথ্য ছিল রুদ্ধশ্বাস গল্প, শক্তিশালী নারী চরিত্র এবং অপ্রত্যাশিত ও চমকপ্রদ মোড় ঘোরানো গল্প। বলিউডের অন্যতম সেরা থ্রিলার ছবি হিসেবে আজও দর্শকদের মনে বিশেষ স্থান দখল করে রয়েছে ‘কাহানি’ ও ‘কাহানি ২’। তবে জনপ্রিয়তীর বিচারে প্রথমভাগকে টেক্কা দিতে পারেনি ‘কাহানি ২’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ