Yash Nusrat

এক কাপ কফিতে কত কীই না হতে পারে! যশকে কী বোঝালেন নুসরত?

ছবি দেখলেই বুঝবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২১, ১৭:৫৩

options
link
এক কাপ কফিতে কত কীই না হতে পারে! যশকে কী বোঝালেন নুসরত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কাপ কফিতে কত কিছুই না হতে পারে! যাবতীয় দূরত্ব মিটে যেতে পারে। সম্পর্কের নতুন গল্প শুরু হতে পারে। ভবিষ্যতের স্বপ্নও দেখা যেতে পারে। আবার এই এক স্ট্যাটাসও শেয়ার করা যেতে পারে। হ্যাঁ, নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্তর (Yash Dasgupta) ইনস্টাগ্রাম স্টোরিতে আবারও একই স্ট্যাটাস শোভা পাচ্ছে।
বুধবারই ইনস্টাগ্রামে (Instagram) কফির কাপের ছবি শেয়ার করেছিলেন নুসরত। তাতেই যশকে ট্যাগ করে লিখেছিলেন, “কপির এক কাপে অনেক কিছুই হতে পারে।” এই একই স্ট্যাটাস আবার শেয়ার করেছেন যশ।

Advertisement

Advertisement

[আরও পড়ুন: ‘ইকিড় মিকিড় চাম চিকিড়’, তৃণমূলকে বিঁধে নতুন কবিতার ভিডিও পোস্ট করলেন রুদ্রনীল ]

জানুয়ারি মাসেও দুই তারকার ইনস্টাগ্রাম প্রোফাইলে একই স্ট্যাটাস শেয়ার দেখা গিয়েছিল। অনেকেই সেই সময় প্রশ্ন উঠেছিল, তাহলে কি একই রেস্তরাঁয় নৈশভোজে গিয়েছিলেন তারকা? অবশ্য তখনও যশ বিজেপিতে যশ যোগ দেননি। এখনও অবশ্য সমীকরণ আরও একটু জটিল। কারণ যে বিজেপির বিরুদ্ধে প্রায়দিনই টুইটারে নুসরত বিষোদ্গার করেন, সেই বিজেপিতেই যোগ দিয়েছেন তাঁর বন্ধু যশ। প্রার্থী হওয়ার সম্ভাবনাও প্রবল। তবে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়া সত্ত্বেও দুই তারকা দিব্য বন্ধুত্ব বজায় রেখেছেন বলেই মত অনুরাগীদের।

Advertisement

গত বছরের শেষের দিকে নুসরত ও নিখিলের সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসে। তার কিছুদিন পরই রাজস্থান সফরে গিয়েছিলেন অভিনেত্রী।  সেই সফরের পর থেকেই যশের সঙ্গে তাঁর নৈকট্যের খবর শোনা যেতে থাকে।  যদিও নুসরত একাধিকবার দাবি করেছেন যশের সঙ্গে এমন কোনও সম্পর্ক তাঁর নেই। কিন্তু বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যেতে থাকে। কুলগাছিতে একসঙ্গে শো করতে গিয়েছিলেন দুই তারকা।  এমনকী, নুসরত অভিনীত ছবি ডিকশনারির প্রিমিয়ারেও গিয়েছিলেন যশ। তার কিছুদিন পরই যশ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। 

[আরও পড়ুন: বিজেপিতে যোগদানের পুরস্কার! ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পেলেন মিঠুন চক্রবর্তী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.