Yash Dasgupta

‘তোমার খেলা ধরে ফেলেছি!’ কাকে বললেন যশ দাশগুপ্ত?

যশরতের দাম্পত্যে নতুন কোনও টুইস্ট?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০২১, ১৪:২১

options
link
‘তোমার খেলা ধরে ফেলেছি!’ কাকে বললেন যশ দাশগুপ্ত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখিল-নুসরতের বিয়ে বৈধ নয়! বুধবার আলিপর সিভিল কোর্ট এমনটাই জানিয়ে দিল। তুরস্কে ২০১৯ সালে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন নুসরত (Nusrat Jahan) ও নিখিল (Nikhil Jain)। তাঁদের বিয়ের অনুষ্ঠান ছিল দেখার মতো। বিয়ের পর প্রথম প্রথম বোঝাই যায়নি নিখিলের সঙ্গে নুসরতের সম্পর্ক তিক্ত হতে পারে। দুর্গাপুজোয় নিখিলকে পাশে নিয়ে সিঁদুরও খেলেছিলেন নুসরত। কিন্তু বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ভাঙন! আর তার শেষ পরিণতি হল বুধবার। আদালতই জানিয়ে দিল, সেই হাই প্রোফাইল বিয়েই বৈধ নয়। নিন্দুকরা মনে করছেন, আদালতের এই রায়ের পর নুসরত-নিখিল পর্ব আপাতত শেষ।

Advertisement

তবে এই ঘটনার পরের দিন ইনস্টাগ্রামে যশ দাশগুপ্তর (Yash Dasgupta) এক পোস্ট নিয়ে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। যে যশ বরাবর সোশ্যাল মিডিয়ায় নুসরতের সঙ্গে প্রেম, ভালবাসা নিয়ে খুল্লমখুল্লা কথা বলতেন, সেই যশ হঠাৎ কেন তাঁর পোস্টে ‘খেলা’ ধরে ফেলার কথা বলছেন? তাহলে কি যশরতের দাম্পত্যে নতুন কোনও টুইস্ট! 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Yash Dasgupta and Nusrat Jahan

Advertisement

[আরও পড়ুন: করোনা টিকায় অনীহা মুসলিমদের একাংশের, উৎসাহ বাড়াতে সলমনের সাহায্য চাইল মহারাষ্ট্র সরকার ]

তা পোস্টে ঠিক কী লিখছেন যশ?

সম্প্রতি যশ দাশগুপ্ত তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আমার আন্দাজকে কখনই কম গুরুত্ব দিও না। আমি তোমার খেলা বুঝে গিয়েছি। তোমার খেলা শুরুর আগেই!’

Nusrat Jahan and Yash Dasgupta
ছবি সূত্র – ইনস্টাগ্রাম

যশের এই ইনস্টাগ্রাম স্টোরি দেখার পরই নেটিজেনরা নতুন করে যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। অনেকে মনে করছেন যশ ও নুসরতের নতুন দাম্পত্যে হয়তো অশান্তি কড়া নেড়েছে। শুধু তাই নয়, নেটিজেনদের একাংশ মনে করছেন, এই পোস্ট একেবারেই নুসরতকে ইঙ্গিত করে। আবার অনেকে নিখিলের প্রসঙ্গও টানছেন। তবে নুসরতের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকলেও, নিখিলকে নিয়ে প্রকাশ্যে কখনই কোনও মন্তব্য করতে দেখা যায়নি যশকে। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও নিখিল ও নুসরতের বিয়ে নিয়ে কখনই মুখ খোলেননি তিনি। তাহলে ইনস্টাগ্রামে কোন খেলার প্রসঙ্গ টেনে আনলেন যশ? কার খেলা ধরে ফেলেছেন তিনি? যশের এই পোস্টের সঙ্গে কি নুসরত ও নিখিলের বিয়ে নিয়ে আদালতের রায়ের কোনও সম্পর্ক রয়েছে? নেটিজেনদের মধ্যে এসব প্রশ্ন উঠলেও, যশ কিন্তু একেবারেই চুপ।

yash Nusrat

[আরও পড়ুন: নিখিল-নুসরতের বিয়ে আইনত বৈধ নয়, জানিয়ে দিল আদালত]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.