সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারোয়ারি দুপুরে যশ-নুসরতের বিশেষ চমক। নয়া ইনিংস শুরু করলেন অভিনেতা। টলিউডের পাশাপাশি তিনি মুম্বইয়ে ‘ইয়ারিয়া ২’-এর কাজেও ব্যস্ত ছিলেন। আপাতত সেখানকার পাঠ চুকিয়ে স্ত্রীকে পাশে নিয়ে নতুন শুরুর কথা ঘোষণা করলেন অভিনেতা।
প্রযোজনা সংস্থা খুলেছেন যশ -নুসরত। সম্ভবত ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন- YD Films Social। আর নতুন ইনিংসের শুরুয়াতেই অনুরাগীদের চমকে দিয়ে ছবির ঘোষণা করলেন তারকা দম্পতি। বাংলায় ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘মেন্টাল’। মুখ্য ভূমিকায় স্বামী-স্ত্রী যশ-নুসরত। আজ্ঞে, যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, “স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।”
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকূল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]
View this post on Instagram
অপরাধী দমন করতে পুলিশের ভূমিকায় যশ কীরকম চমক দেন? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা। এদিকে নিজের প্রযোজিত প্রথম ছবির নায়িকা নুসরত জাহান। ‘মেন্টাল’-এর মোশন পোস্টার রিলিজ করে যশ আরও এক সারপ্রাইজ দিলেন ভক্তদের। মুম্বইবাসী বঙ্গকন্যা ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। পরিচালনায় বাবা যাদব। যশ-নুসরতকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
[আরও পড়ুন: দীর্ঘ ৩৮ বছর পর পর্দায় অমিতাভ-কমল হাসান দ্বৈরথ, ‘Project K’ নিয়ে বড় আপডেট]
সর্বশেষ খবর
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ
-
বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও সমস্যা! রাজস্থান ছাড়ছেন যশস্বী? কিনতে আগ্রহী এক ফ্র্যাঞ্চাইজি