সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত যে বলিউডে পাড়ি দিয়েছেন, সে খবর আগেই ছিল। বলিউড অভিনেত্রী দিব্যা খোসলার বিপরীতে যে তাঁকে দেখা যাবে তাও জানা গিয়েছিল। আর এবার সামনে এল ছবির টিজার। অ্যানিমেশন দিয়ে তৈরি এই ছবির টিজারে দেখা মিলল যশ দাশগুপ্তর (Yash Dasgupta) নাম। ‘ইয়ারিয়া’ টু ছবিতেই দিব্যা খোসলা কুমারের বিপরীতে দেখা যাবে বাংলার যশকে। তবে শুধুই যশ নয়, এই ছবিতে রয়েছেন, জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি, লিলেট দুবে, টেলিভিশনের জনপ্রিয় মুখ পার্ল ভি পুরী। ছবিটি পরিচালনা করছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও।
টিজার দেখেই বোঝা যাচ্ছে, ‘ইয়ারিয়া’ ছবির মতোই, ইয়ারিয়া টু-ও রোম্যান্টিক ছবি হতে চলেছে। এই ছবি যে নানা শহরের গল্প বলবে, তাঁর ইঙ্গিতও রয়েছে। সব মিলিয়ে টের পাওয়া যাচ্ছে, টলিউডের পর এবার বলিউডেও বড় ব্রেক পেতে চলেছেন যশ।
[আরও পড়ুন: শুধুই সৌজন্য সাক্ষাৎ, অনুরাগীদের জন্য পাঁচতারা হোটেলের রুম বুক করলেন শাহরুখ! ]
View this post on InstagramAdvertisement
কিছু মাস আগে ইদে মুক্তিপ্রাপ্ত একটি মিউজিক ভিডিও-তে যশ-নুসরত, যথেষ্ট নজর কেড়েছেন। তারপরেই শোনা যাচ্ছিল যশের (Yash Dasgupta) হিন্দি ছবিতে যুক্ত হওয়ার খবর। প্রসঙ্গত, ‘গ্যাংস্টার’, ‘ওয়ান’, ‘এসওএস কলকাতা’ যশের উল্লেখযোগ্য ছবি। তাঁর এই সিনেমা সফরের মাঝে গতবছর তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তখন অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে, ফিল্ম এবং রাজনীতি তিনি কীভাবে ব্যালান্স করেন। তবে যশ অভিনয় জারি রেখেছেন। এবার দেখার বলিউডের খাতায় নাম লেখানোর পর তাঁর ফিল্ম কেরিয়ার কোন দিকে মোড় নেয়। ২০২৩ সালের ১২ মে মুক্তি পাবে ছবিটি।
View this post on Instagram
[আরও পড়ুন: আগামী বছরই বিয়ে সিদ্ধার্থ-কিয়ারার! বলিউডের কারও নিমন্ত্রণ নেই?]
সর্বশেষ খবর
-
অনুষ্কার এক ‘তুড়ি’তেই যুবকের ভাগ্যবদল! ১৮ লক্ষ দেনা থেকে একলাফে কোটি-কোটি মাসিক আয় রেস্তরাঁর
-
চিনের টাকায় অনেক জ্বালা! ফের পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের বহুচর্চিত তিস্তা প্রকল্প
-
‘এপাং-ওপাং-ঝপাং নয়, বিদ্যাসাগরের বই কিনুন’, বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘এসআইআর ইস্যুতে দ্বিচারিতা করছে কংগ্রেস’, হাত শিবিরকে তুলোধোনা স্মৃতির
-
আরএফটিআই-তে কারা চালাল গুন্ডামি? সিট গঠন, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তদন্ত