মায়ানগরীর সিনেপাড়ায় সেলেব পাপারজ্জিদের বাড়বাড়ন্তে ‘অতিষ্ট’ তারকারা! সম্প্রতি প্যাপেদের আচরণে ক্ষোভ উগরে দিয়েছেন ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। আরিয়ানকে ঘিরে ছবিশিকারিদের ক্যামেরার ফ্ল্যাশে নাস্তানাবুদ শাহরুখপুত্র সহ সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। এবার মুম্বইয়ের চিত্রসাংবাদিককে ‘হুঁশিয়ারি’ অভিনেত্রী জারিন খানের (Zareen Khan)। সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ‘অগ্নিশর্মা’ জারিনের মন্তব্য।
আরও পড়ুন:
এযাবৎকাল সিনে পর্দায় আনাগোনা না থাকলেও সাম্প্রতিক ঘটনায় চর্চায় রয়েছেন সলমনের নায়িকা। পাপারাজ্জিদের সঙ্গে কী কারণে উত্তপ্ত বাক্য বিনিময় অভিনেত্রীর?সম্প্রতি মুম্বইয়ের একটি বিপণির উদ্বোধনে এসেছিলেন জারিন খান। সেখানেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী। নতুন বিপণির পোশাক প্রদর্শনের সময় হঠাৎ এক পাপারাজ্জি তাঁকে পোশাকটি পরে দেখানোর আবদার করেন। ব্যাস, এই কথা শুনেই মেজাজ হারান জারিন।

কড়া ভাষায় ওই আলোকচিত্রীকে সতর্ক করেন। সুর চড়িয়ে জারিনের ‘হুঁশিয়ারি’ “সকলের সামনে পোশাক পরে দেখাব! এধরনের বাজে কথা ভবিষ্যতে আর কখনও আমাকে বলবেন না। শালীনতার সীমা অতিক্রম করবেন না। আমি কিন্তু, এসব সহ্য করব না।” অতঃপর সেখানে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সোশাল মিডিয়ায় মুহূর্তে সেই ভিডিও একেবারে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, ২০১১ সালের জনপ্রিয় বলিউড সিনেমা ‘রেডি’র সুপারহিট গান ‘ক্যারেকটর ঢিলা হ্যায়’। এই গানে সলমনের বিপরীতে ছিলেন অভিনেত্রী জারিন খান। গান জনপ্রিয় হলেও বাস্তবে জারিন যে রক্ষণশীল তা অভিনেত্রীর বক্তব্যেই কার্যত স্পষ্ট, তা বলার অপেক্ষাই রাখে না।

View this post on Instagram
পেশাগত সীমা লঙ্ঘনের বিরুদ্ধে সরব হওয়ার জন্য জারিনের প্রশংসায় পঞ্চমুখ সোশালপাড়া। অভিনেত্রীর সমর্থনে এক নেটিজেন লেখেন, ‘একদম ঠিক করেছেন। জারিনের প্রতিক্রিয়া যথাযথ।’ অপর এক নেটাগরিকের মতে, ‘পাপারাজ্জিরা কীভাবে এধরনের কথা বলতে পারেন?’ জারিনের মন্তব্যকে সাধুবাদ জানিয়ে এক নেটিজেনের দাবি, ‘উনি একদম সঠিক জবাব দিয়েছেন।’

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অবসর চেয়েছিলেন রোনাল্ডো, ‘টাকার লোভে’ই আটকে রেখেছে পর্তুগাল! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানিতে থমকে করিমপুরের চেকপোস্টের কাজ! বদলের বাংলায় কাজ শুরুর আশায় সীমান্তবাসী
-
পুজোয় নয়া চমক, শ্যাম সুন্দর জুয়েলার্সে শুরু হচ্ছে এক্সক্লুসিভ প্রদর্শনী ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬’
-
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ, জ্ঞানেশ বিক্ষোভে আটক নেহা বোরা, বৃন্দা কারাট-সহ ১১০০
-
‘ভাইপো টাকা তোলার মেশিন’, পুজো পাস দুর্নীতিতে মমতার গ্রেপ্তারি দাবি অর্জুনের! কী সাফাই ‘ফুটবলার’দের?