নিট-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির ধরনা অবস্থান চলছে দিল্লির যন্তর মন্তরে। তাঁদের দাবি, নিট-প্রশ্নপত্র ফাঁল কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার। আর সেখানেই অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন সমাজকর্মী তথা গবেষক সোনম ওয়াংচুক। একটানা অনশনে তাঁর শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা ওমি বৈদ্য।
ছুটে গিয়েছেন তাঁর সঙ্গে দেখা করতে। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও বার্তায় সোনম ওয়াংচুকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সমীকরণের পাশাপাশি তাঁর স্বাস্থ্য নিয়েও দুঃশ্চিন্তার কথা জানিয়েছেন। দিনের পর দিন অনশনের কারণে সোনমের মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারবেন না ‘চতুর’ ওরফে ওমি বৈদ্য।
আরও পড়ুন:

ভিডিওতে তিনি সোনম ওয়াংচুকের কাজ ও তাঁর আন্দোলনের কারণ সম্পর্কে সকলকে অবগত হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে দীর্ঘ অনশনের কারণে ওয়াংচুকের শারীরিক অবনতির বিষয়টিও সকলের সামনে তুলে ধরেন। ককরোচ জনতা পার্টির তরফে খবর, দিল্লির যন্তর মন্তরে অনশন শুরুর পর সোনমের ওজন প্রায় আট কেজি কমে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। তবুও একজন সমাজকর্মী তথা গবেষক হিসেবে নিজের সিদ্ধান্তে অনড় ওয়াংচুক।

অত্যন্ত উদ্বেগের সঙ্গে ওমি ভিডিও বার্তায় বলেছেন, “আমি চাই না ফুনসুখ ওয়াংড়ু মারা যাক।” উল্লেখ্য, বাস্তবের সোনম ওয়াংচুকই ছিলেন ‘থ্রি ইডিয়টস’-এর ফুনসুখ ওয়াংড়ু চরিত্রের অনুপ্রেরণা। সোনমের কাজের প্রশংসার পাশাপাশি তিনি কতটা বিনয়ী সেই কথাও ভিডিও বার্তায় তুলে ধরেন অভিনেতা। সোনমের অনশন প্রসঙ্গে তাঁর সংযোজন, ‘আমি আপনাদের অনুরোধ করব ওঁর সম্পর্কে জানুন এবং তিনি কী করছেন সেটা ভালো করে দেখুন।

বহুদিন ধরে অনশন করছেন। রক্তে শর্করার মাত্রাও অনেকটাই নেমে গিয়েছে। এই বিষয়ে কতটা আলোকপাত করা হচ্ছে জানি না তবে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ।’ অনশনের কারণ উল্লেখ করে ওমি তাঁর ভিডিও বার্তায় সোনমের সমর্থনে কী বললেন? ওমি জানিয়েছেন, ‘ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাঁর কিছু গুরুতর উদ্বেগ রয়েছে। লাদাখের স্বায়ত্তশাসন এবং পরিবেশ সংরক্ষণ নিয়েও অসন্তুষ্ট। আপনি ওঁর সঙ্গে সহমত না হলেও আমি চাই না উনি মারা যাক। ওঁর মতো একজন অনুপ্রেরণাদায়ক মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকুক সেটাই কাম্য।”
View this post on Instagram
আরও যোগ করেন, “আমরা প্রত্যেকেই নিজের জীবনে ব্যস্ত। কিন্তু যদি একটু সময় নিয়ে এই বিষয়গুলো সম্পর্কে জানেন তাহলে হয়তো বুঝতে পারবেন এগুলো আপনার, আপনার পরিবার বা বন্ধুদের জীবনেও প্রভাব ফেলতে পারে। তাই কিছুটা সময় বের করে পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। আমরা কী করতে পারি তা ভাবার সময় এসেছে।’ ভিডিওর শেষে টথ্রি ইডিয়টসট-এর বিখ্যাত সংলাপের আ্রদলে বলেন,
“এই তোফা আমি আপনাদের দিলাম সেটা কবুল করুন। ধন্যবাদ।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিতর্কে ‘তাজ’! নতুন আইনি বিতর্কে ফের প্রশ্নে ইতিহাস ও জনবিশ্বাস
-
ঋতব্রত শিবিরে দায়িত্ব পেয়েই ফের ময়দানে অনুব্রত, বিকাশ-বিধানের সঙ্গে দীর্ঘ বৈঠক
-
জনসমক্ষে পোশাক পরে দেখানোর আর্জি, ‘অশালীন’ আবদারে আলোকচিত্রীকে কী ‘জবাব’ জারিনের?
-
জল সাঁতরে ইরানের সাবমেরিন সেন্টারে হামলা! প্রথমবার ঘাতক সামুদ্রিক ড্রোনের ব্যবহার আমেরিকার
-
আবাসে দ্বিতীয় কিস্তির টাকা মেলেনি, বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু খুদের