সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যোজাত ভাইয়ের দোলনার দড়িতে ফাঁস লেগে গিয়েছিল। তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল রাজস্থানের (Rajasthan) ১০ বছরের এক বালকের। দ্রুত উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। যদিও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।
Advertisement
পুলিশ জানিয়েছে, রাজস্থানের বরণ জেলার ছাবড়া শহরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। মৃত শিশুটির নাম আদিল। কিছুদিন আগেই ভাই হয়েছিল। ছোট্ট ছেলে যাতে দুলতে দুলতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে সেকথা ভেবেই বাড়িতে টাঙানো হয়েছিল দোলনা। মঙ্গলবার বাড়ির অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলছিল আদিল। মাঝে মাঝে দড়ি টেনে ভাইয়ের দোলনা দোলাচ্ছিল। সেই দড়ি ধরে খেলাচ্ছলে দুলতেও দেখা গিয়েছিল তাকে।
Advertisement
[আরও পড়ুন: ফের গুলির লড়াইয়ে কাঁপল কাশ্মীর, সেনার গুলিতে খতম ২ জঙ্গি]
এই সময়েই কোনওভাবে দোলনার দড়িটি আদিলের গলায় পেঁচিয়ে যায়। বিষয়টি নজরে পড়তেই বাড়ির সকলে ছুটে আসেন। কিন্তু গলা থেকে কিছুতেই খোলা যাচ্ছিল না দড়িটি। বমি করতে শুরু করে আদিল। এক সময় পুলিশে খবর দেওয়া হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা জানান, ইতমধ্যে মৃত্যু হয়েছে আদিলের। এই ঘটনায় একটি মামলা রুজু করেছে পুলিশ। ময়নাতদন্তের পর আদিলের দেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার আপ সাংসদ সঞ্জয় সিং]
Advertisement
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক