মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের গুলির লড়াই উপত্যকায়। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম দুই জঙ্গি। জেহাদিদের খুঁজতে এখনও জারি রয়েছে তল্লাশি।
বুধবার কুলগামের কুজ্জর এলাকায় জেহাদিদের নিকেশ করতে তল্লাশি চালায় কাশ্মীর পুলিশ ও সেনা। যৌথ অভিযানে বড় সাফল্য পেলেন জওয়ানরা। যৌথবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয় দুই জঙ্গির। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে জেহাদিদের দেহ উদ্ধার করা হয়েছে। ওই অঞ্চলে এখনও তল্লাশি-অভিযান চলছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ।
[আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচের আগে ধরমশালায় খলিস্তানি স্লোগান, নিরাপত্তা বাড়াচ্ছে হিমাচল প্রশাসন]
বলে রাখা ভালো, সোমবার সন্ধ্যেয় কাশ্মীরের রাজৌরি অঞ্চলের কালাকোটের জঙ্গলেও জঙ্গিদের খুঁজতে অভিযান শুরু করে সেনা, কাশ্মীর পুলিশ (Kashmir Police) ও সিআরপিএফের (CRPF) যৌথবাহিনী। গত ১ অক্টোবর গোয়েন্দা সূত্রে ওই অঞ্চলে কয়েকজন সন্দেহভাজনের গতবিধি নজরে আসে। তার পরই তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী।
উল্লেখ্য, গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীর থেকে ৪ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করে সেনা ও কাশ্মীর পুলিশ। যৌথবাহিনী ও গোয়েন্দা সংস্থার অভিযানে তাদের কাছ থেকে তিনটি পিস্তল ও যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়। বলে রাখা ভালো, গত এক মাস ধরে উপত্যকায় বড় সাফল্য পাচ্ছেন সেনা জওয়ানরা। কুলগাম থেকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার ৫ জঙ্গি। ধ্বংস করে দেওয়া হয় দুটি টেরর মডিউলও। এছাড়াও, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা অভিযানের সপ্তম দিনে লস্কর কমান্ডার উজের খানকে খতম করেছিল যৌথ বাহিনী।
[আরও পড়ুন: জি-২০ ফুরোতেই নটে গাছটি মুড়োল! দিল্লিতে দৌরাত্ম্য গাছ চোরেদের]
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা
-
মালদহে গঙ্গা-ফুলাহার মিলেমিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভূতনিতে ভেসে গেল কিশোর!