সরকারি চাকরি হারাতে চলেছেন মহারাষ্ট্রের তফসিলি সম্প্রদায়ের ১২ হাজার কর্মী

সুপ্রিম কোর্টের নির্দেশ, চাইলেও এই ছাঁটাই রুখতে পারবে না রাজ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৮, ১৬:৩৩

options
link
সরকারি চাকরি হারাতে চলেছেন মহারাষ্ট্রের তফসিলি সম্প্রদায়ের ১২ হাজার কর্মী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত বড় ছাঁটাই এর আগে সম্ভবত কোনও রাজ্যের ইতিহাসে হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার বড়সড় বিপাকে মহারাষ্ট্রের প্রায় ১২ হাজার সরকারি কর্মী। নির্দিষ্টভাবে বলতে গেলে, এসসি-এসটি কোটায় চাকরি পেয়েছেন, এমন ১১,৭০০ জন কর্মী হারাতে চলেছেন স্থায়ী সরকারি চাকরি। পরোক্ষে এ কথা স্বীকার করে নিয়েছেন রাজ্যের শীর্ষ আমলারা। শুধু ছাঁটাই-ই নয়, এতদিন ধরে তাঁরা যে যে সরকারি সুযোগ-সুবিধা পেয়ে এসেছেন সেই সব সুদ-সমেত ফিরিয়ে দিতে হবে রাজ্যের কোষাগারে।

Advertisement

[বিচ্ছেদের বদলা, প্রাক্তন প্রেমিকের বাড়ির সামনে দুঃখের গান চালিয়ে নাচ যুবতীর]

সূত্রের খবর, জাল সার্টিফিকেট তৈরি করে যাঁরা এসসি-এসটি কোটায় সরকারি চাকরি পেয়েছেন, তাঁদের উপরেই নেমে আসতে চলেছে ছাঁটাইয়ের কোপ। ২০১৭-র ৬ জুলাই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, নকল এসসি-এসটি সার্টিফিকেট বানিয়ে যাঁরাই সরকারি স্কুল-কলেজ বা চাকরিতে ঢুকেছেন, তাঁদের অবিলম্বে বের করে দিতে হবে। কারণ, এক শ্রেণির দালালদের অবৈধ ব্যবসার খপ্পরে পড়ে সমাজের বঞ্চিত, পিছিয়ে পড়া অথচ যোগ্য মানুষরা চাকরি-পড়াশোনার সুযোগ হারাচ্ছেন। আর পয়সাওয়ালা ঘরের অসাধু ছেলেমেয়েরা বিনা প্রতিযোগিতায় স্রেফ পয়সার জোরে চাকরি পেয়ে যাচ্ছে। এই প্রবণতায় রাশ টানতে সরকারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার বল মহারাষ্ট্র সরকারের কোর্টে। কীভাবে এই জাল এসসি-এসটি সার্টিফিকেটের জোরে চাকরি পাওয়া অসাধু ব্যক্তিদের খুঁজে বার করা হবে, এই নিয়ে বেজায় চাপে ফড়ণবিস সরকার। এছাড়া জনরোষের চাপও রয়েছে। প্রায় ১২ হাজার কর্মীজকে ছেঁটে ফেললে পিছিয়ে পড়া জাতির ক্ষোভও বিজেপির বিরুদ্ধে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে সরকার। সূত্রের খবর, যাঁরা জাল সার্টিফিকেট পেয়ে চাকরিতে ঢুকেছেন বেশ কয়েক বছর আগে, তাঁদের মধ্যে কেউ কেউ এখন উচ্চপদে আসীন। কেউ কেউ প্রায় ২ দশক ধরে চাকরি করছেন। কেরানি পদে চাকরিতে ঢুকে তাঁদের মধ্যে কেউ কেউ এখন রাজ্য সরকারের সচিব পর্যায়ে কর্মরত। আদালতের চাপে ওই কর্মীদের কিভাবে ছাঁটাই করা হবে, এই নিয়ে আইনি পরামর্শ চাইতে রাজ্য সরকার এখন অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠকে বসছে। কিন্তু রাজ্য সরকারেরই এক সূত্রের দাবি, সরকার চাইলেও ওই বেআইনিভাবে চাকরি পাওয়া কর্মীদের ছাঁটাই রুখতে পারবে না। সংবিধান অন্তত এমনটাই বলছে।

Advertisement

[৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল পাক উপকূলরক্ষী বাহিনী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.