বারো বছরেই অন্তঃসত্ত্বা নাবালিকা, সুপ্রিম কোর্টে গর্ভপাতের আবেদনের পথে পরিবার

চণ্ডীগড়ে পর এবার সমস্যায় মুম্বইয়ের একটি পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১৫:৪৫

options
link
বারো বছরেই অন্তঃসত্ত্বা নাবালিকা, সুপ্রিম কোর্টে গর্ভপাতের আবেদনের পথে পরিবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গত কয়েক মাস ধরে মোটা হয়ে যাচ্ছিল বছর বারোর মেয়েটি। বাবা-মা ভেবেছিলেন, মেয়ে বোধহয় থাইরয়েডের সমস্যায় ভুগছে। নাবালিকাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতেই আসল সত্যিটা বেরিয়ে পড়ে। আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে, প্রায় ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই কিশোরী। আচমকা এই খবরে প্রাথমিকভাবে দিশেহারা হয়ে পড়ে ওই পরিবার। মেয়ের গর্ভপাতের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই কিশোরীর বাবা-মা।

Advertisement

[১০ বছরের নির্যাতিতার গর্ভপাতের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত মাসে একই সমস্যায় পড়ে গর্ভপাতের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল চণ্ডীগড়ের একটি পরিবার। কিন্তু, ওই নাবালিকার গর্ভপাতের অনুমতি দেয়নি শীর্ষ আদালত। দশ বছরের ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার কাকার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন পর পেটে ব্যথার হওয়ায়, ওই নাবালিকাকে হাসপাতালে ভরতি করতে হয়। তখনই জানা যায়, ওই কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা। এরপরই মেয়ের গর্ভপাতের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বাবা-মা। কিন্তু, ২৮ জুলাই শীর্ষ আদালত জানায়, ওই কিশোরীর গর্ভপাতের অনুমতি দেওয়া সম্ভব নয়। কারণ ডাক্তারি রিপোর্টে বলা হয়েছে, এখন গর্ভপাত করানো হলে, তার প্রাণসংশয় হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওই কিশোরীর গর্ভপাত না করানোর সিদ্ধান্ত নেন তার পরিবারের লোকেরা।

Advertisement

[পাক সীমান্তে ভাঙল ভারতীয় বায়ুসেনার ড্রোন, চাঞ্চল্য কাশ্মীরে]

মুম্বইয়ের এই কিশোরীটির চিকিৎসা করছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিখিল দাতার। তিনি বলেন, গত বুধবার রাতে ওই কিশোরীকে তাঁর কাছে নিয়ে আসা হয়। আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে, ওই কিশোরী ২৭ মাসের অন্তঃসত্ত্বা। স্ত্রী রোগ বিশেষজ্ঞের দাবি, আলট্রাসোনোগ্রাফির হওয়ার আগে পর্যন্ত মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতেন না তার মা-ও। চিকিৎসক নিখিল দাতার জানিয়েছেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার আগে, এখন এ বিষয়ে আইনি নথি সংগ্রহ করছেন তাঁরা।

[১২ আগস্ট থেকে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক]

প্রসঙ্গত, ভারতে কুড়ি সপ্তাহের পর গর্ভপাত করানো আইনত নিষিদ্ধ। তবে অন্তঃসত্ত্বার যদি প্রাণসংশয়ের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে গর্ভপাত করানো যায়। বস্তত, গত মে মাসেই প্রাণসংশয়ের আশঙ্কা থাকায় হরিয়ানার এক ধর্ষিতা নাবালিকাকে গর্ভধারণের ২১ সপ্তাহ পরও গর্ভপাতের অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট।

[জানেন, কেন এই শহরে সারমেয়দের গায়ের রং নীল হয়ে যাচ্ছে?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.