Punjab

‘আপনার ছেলে বেঁচে আছে’, শেষকৃত্যের ১৫ দিন পর পরিবারের কাছে ফোন! তারপর…

ঠিক কী ঘটেছে? প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবকের নাম রবি কুমার। গত ৫ আগস্ট বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান মেলেনি বলে জানায় পরিবার। অবশেষে তারা পুলিশের দ্বারস্থ হয়। এর মাঝেই তদন্তকারীরা পরিবারকে জানায়, এক যুবকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৫:৩৮

options
link
‘আপনার ছেলে বেঁচে আছে’, শেষকৃত্যের ১৫ দিন পর পরিবারের কাছে ফোন! তারপর…
ছবি: এআই দ্বারা নির্মিত।

নিখোঁজ ছেলেকে মৃত ভেবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে। তারপর কেটে গিয়েছে ১৫ দিন। আচমকা পুলিশের তরফ থেকে পরিবারের কাছে ফোন – ‘আপনার ছেলে বেঁচে আছে’। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাঞ্জাবের কাপুরথালায়।

Advertisement

ঠিক কী ঘটেছে? প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবকের নাম রবি কুমার। গত ৫ আগস্ট বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান মেলেনি বলে জানায় পরিবার। অবশেষে তারা পুলিশের দ্বারস্থ হয়। এর মাঝেই তদন্তকারীরা পরিবারকে জানায়, এক যুবকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। কিন্তু দেহটির অবস্থা অত্যন্ত খারাপ ছিল। কিন্তু পরিবারের সদস্যদরা জানান, সেটি রবিরই দেহ। এরপরই তাঁরা ভেঙে পড়েন। অবশেষে গত ১৩ আগস্ট রবির শেষকৃত্য সম্পন্ন করা হয়। কিন্তু প্রায় ১৫ দিন পর ছবিটা বদলে বদলে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২ সেপ্টেম্বর হঠাৎ কপুরথালা সেন্ট্রাল জেল থেকে পরিবারের কাছে ফোন আসে। জানানো হয়, রবি কুমার নামে এক ব্যক্তি সেখানে বন্দি রয়েছেন। খবর শুনে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা। পর দিন তড়িঘড়ি তাঁরা জেলে যান। গিয়ে দেখেন, জেলে বন্দি রয়েছেন রবি। জানা গিয়েছে, রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। এর জেরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু পরিবারের কাছে সেই খবর পৌঁছয়নি। প্রশ্ন উঠছে, তাহলে যাঁর শেষকৃত্য হল – সে কে?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.