বিয়ের প্রস্তাব খারিজ করে দেয় নাবালিকা। বাড়িতে একা থাকার সুযোগে ১৬ বছরের কিশোরীর গলা কেটে খুন! অভিযুক্ত ১৯ বছরের তরুণ। এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মৃতার পরিবারের। উত্তেজনা এলাকায়।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কাদাপা জেলায়। খাজিপেট মণ্ডলের অন্তর্গত আগ্রাহারাম এলাকার বাসিন্দা ছিলেন কিশোরী। কোট্টালা গ্রামের বাসিন্দা বছর ১৯-য়ের তরুণ কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তা মানতে চাননি কিশোরী। স্পষ্ট করে জানিয়ে দেয়, তার বাবা-মা যার সঙ্গে বিয়ে ঠিক করবেন, তাকেই বিয়ে করবে সে। অভিযোগ, তারপরও তরুণ কিশোরীকে উত্ত্যক্ত করতে থাকেন।
ঘটনার দিন কিশোরীর বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগ তাদের বাড়িতে ঢোকে অভিযুক্ত। সেই সময় তরুণীর সঙ্গে বচসা বাধে কিশোরীর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আগে থেকেই সঙ্গে আনা ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর গলা কেটে দেয় তরুণ। কিশোরী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তরুণ।
এ দিকে চিৎকার শুনে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। তাঁরাই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তরুণের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় মৃত কিশোরীর পরিবার। কয়েকঘণ্টার মধ্যেই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি