Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Uttar Pradesh

যেন ওয়েবসিরিজ! মির্জাপুরে প্রকাশ্যে আইনজীবী ‘খুন’, পালাতে গিয়ে বাইক বিগড়ালো দুষ্কৃতীর, ভাইরাল ভিডিও

ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। দিনেদুপুরে একজন আইনজীবীকে খুনের ঘটনায় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৬:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৬:৩০

options
link
যেন ওয়েবসিরিজ! মির্জাপুরে প্রকাশ্যে আইনজীবী ‘খুন’, পালাতে গিয়ে বাইক বিগড়ালো দুষ্কৃতীর, ভাইরাল ভিডিও zoom
Advertisement

ঠিক যেন জনপ্রিয় ওয়েসিরিজ! যোগীরাজ্যের কুখ্যাত মির্জাপুরে (Mirzapur) প্রকাশ্যে আইনজীবী খুন! বাইকে চেপে এসেছিল দুই দুষ্কৃতী। রাস্তায় প্রাতঃভ্রমণে বেরনো আইনজীবীকে গুলি করে খুন করে তারা। যদিও আতঙ্কের পরিবেশ এখানেই শেষ হয়নি, পালানোর সময় দুষ্কৃতীদের বাইক কিছুতেই চালু হচ্ছিল না। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। দিনেদুপুরে একজন আইনজীবীকে খুনের ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ৪৫ বছরের আইনজীবী রাজীব সিং অন্য দিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। তখনই বাইকে চেপে আসে দুই দুষ্কৃতী। তাদের মধ্যে একজন বাইক থেকে নেমে সামনে থেকে গুলি করে আইনজীবীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ফের বাইকে চেপে পালানোর সময় হয় বিপত্তি। কিছুতেই চালু হচ্ছিল না বাইকটি। দু’জনের চেষ্টাতেও স্টার্ট হচ্ছিল না। সেই সুযোগে স্থানীয় দুই ব্যক্তি দুষ্কৃতীদের ধরার চেষ্টা করেন। যদিও দুষ্কৃতীরা বন্দুক উঁচুয়ে ভয় দেখানোয় পিছিয়ে আসেন তাঁরা। শেষ পর্যন্ত বেশ কয়েক বারের চেষ্টায় বাইক চালু হলে পালাতে সক্ষম হয় দুষ্কৃতীরা। এই ভিডিওই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

নিহত রাজীব সিং প্রাক্তন গ্রামপ্রধান। তাঁর উপর হামলা হতে পারে, এই আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। অতীতে দু’বার রাজীবকে খুনের চেষ্টা হয়েছে। বারাবার কেন তাঁকে খুনের চেষ্টা হয়েছে এবং শেষ পর্যন্ত প্রাণ হারালেন, এর পিছনে পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, তা স্পষ্ট নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.