Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Hyderabad

বিয়ে না করায় শরীরে ‘এইচআইভি পজিটিভ’ রক্ত চালান করে প্রেমিক! ‘আত্মঘাতী’ সেই তরুণী

গত ১১ মার্চ তরুণীর বাড়িতে হামলা করেন যুবক। নিজের রক্ত একটি সিরিঞ্জে নিয়ে গিয়ে জোর করে চালান করে দেন তরুণীর শরীরে! এর পর থেকেই ভয়, সামাজিক কলঙ্কের চাপে মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৮:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৮:১১

options
link
বিয়ে না করায় শরীরে ‘এইচআইভি পজিটিভ’ রক্ত চালান করে প্রেমিক! ‘আত্মঘাতী’ সেই তরুণী zoom
যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ।

বিয়েতে রাজি না হওয়ায় তরুণীর শরীরে নিজের ‘এইচআইভি পজিটিভ’ রক্ত ইঞ্জেকশন দিয়ে ঢুকিয়ে দেন ‘প্রেমিক’। হায়দরাবাদের (Hyderabad) এই কাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ। ওই ঘটনার মাস খানেক পরে আত্মহত্যা করলেন ২১ বছরের সেই তরুণী।

প্রেমের সম্পর্ক ছিল যুগলের। বিয়েও একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু যুবকের মা-বাবার রক্তে এইচআইভি সংক্রমণ রয়েছে, একথা জানার পরেই বাগদত্তার বাবা সিদ্ধান্ত নেন, হবু জামাইয়ের রক্ত পরীক্ষা করানো হবে। গত সেপ্টেম্বরে ধরা পড়ে সেও এইচআইভি পজিটিভ। সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় তরুণীর পরিবার। এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েন যুবক। এর পর গত ১১ মার্চ তরুণীর বাড়িতে হামলা করেন মনোহর। নিজের রক্ত একটি সিরিঞ্জে নিয়ে গিয়ে জোর করে তা চালান করে দেন তরুণীর শরীরে!

Advertisement

হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, শুক্রবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তরুণী। বাড়ির লোকেরা তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তরুণীর। পুলিশ আধিকারিকদের দাবি, শরীরে এইচআইভি পজিটিভ রক্ত প্রবেশ করানোর পর থেকেই মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন ওই তরুণী। ভয়, সামাজিক কলঙ্কের চাপে মানসিক চাপের মধ্যে ছিলেন তরুণী। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.