Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
PM Modi Meets Rahul Gandhi

হঠাৎ সাক্ষাৎ… রাহুলকে দেখেই করজোড়ে এগিয়ে এলেন মোদি, কী কথা দুই নেতার?

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দেখে গাড়ি থামিয়ে নেমে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাতজোর করে সৌজন্য দেখালেন একে অপরকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৮:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৮:৩৭

options
link
হঠাৎ সাক্ষাৎ… রাহুলকে দেখেই করজোড়ে এগিয়ে এলেন মোদি, কী কথা দুই নেতার? zoom
সংসদ চত্বরে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদি ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।

রাজনৈতিক লড়াইয়ে একে অপরকে এক ইঞ্চিও জায়গা ছাড়েন না দুই প্রতিপক্ষ। প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার একফ্রেমে হাসিমুখে ছবিও বড় একটা দেখেনি দেশ। এবার সেই বিরল দৃশ্যই দেখা গেল সংসদ চত্বরে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দেখে গাড়ি থামিয়ে নেমে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। হাতজোর করে সৌজন্য দেখালেন একে অপরকে। বেশ কিছুক্ষণ খোশমেজাজে গল্পও করতে দেখা গেল তাঁদের। প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার সেই ভিডিও রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়।

সমাজসংস্কারক মহাত্মা জ্যোতিবা ফুলের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে শনিবার সকালে সংসদ চত্বরের ‘প্রেরণা স্থল’-এ এসেছিলেন প্রধানমন্ত্রী। একই উদ্দেশে সেখানে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। রাহুলকে দেখেই গাড়ি থামান প্রধানমন্ত্রী। এগিয়ে যান তাঁর দিকে। রাহুলের পাশাপাশি সেখানে ছিলেন জেপি নড্ডা ও ওম বিড়লারা। হাতজোড় করে একে অপরকে সম্মান জানান দুই নেতা। এরপর খোশ মেজাজে গল্পও করতে দেখা যায় তাঁদের। সূত্রের খবর, এই সাক্ষাৎ, নিছকই সৌজন্য সাক্ষাৎ সৌজন্যমূলক কথা বার্তা হয় তাঁদের মধ্যে একে অপরের স্বাস্থ্যের খোঁজ নেন দুই নেতা। এরপর যে যার মতো কর্মসূচিতে এগিয়ে যান। তবে ভারত জুড়ে রাজনৈতিক হিংসা ও অসৌজন্যের আবহে ক্যামেরাবন্দি হয় এই ব্যতিক্রমী ছবি।

Advertisement

দুই নেতার এই সাক্ষাতের সময় সংসদে উপস্থিত অন্যান্য নেতারাও এই দৃশ্য দেখে থমকে দাঁড়ান। সোশাল মিডিয়াতেও চর্চার বিষয় হয়ে ওঠে মোদি-রাহুলের এই সাক্ষাতের ভিডিও। এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে এক ব্যক্তি লেখেন, ‘আমাদের প্রধানমন্ত্রীকে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে এভাবে গুরুতর আলোচনায় দেখতে ভালো লাগছে।’ কেউ লিখেছেন, ‘এই ধরনের সৌজন্যতা বর্তমান রাজনীতি থেকে কার্যত মুছে গিয়েছে। সেখানে এই দৃশ্য সত্যিই প্রশংসনীয়।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.