সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের কোটায় ফের আত্মহত্যার ঘটনা ঘটল। মৃত্যু হল ১৭ বছরের এক ছাত্রের। গত দুবছর ধরে কোটায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কী কারণে এই আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়। ওই ছাত্র এ বছর নিট পরীক্ষা দিয়েছিলেন কি না, তা নিয়েও ধন্দ রয়েছে। কোটায় একটি কোচিং সেন্টারে পড়তেন ওই ছাত্র।
ঝাড়খণ্ড (Jharkhand) থেকে কোটায় (Kota) পড়তে গিয়েছিলেন তিনি। থাকতেন হস্টেলে। ছাত্রের পরিবার জানিয়েছে, গত বুধবার থেকে তাঁকে ফোনে পাওয়া যায়নি। বৃহস্পতিবার তাই তড়িঘড়ি হস্টেলে ফোন করেন ছাত্রের বাবা-মা। তখনই টনক নড়ে হস্টেল (Hostel) কর্তৃপক্ষেরও। তাঁরা জানান, বুধবার রাতের পর থেকে ওই ছাত্রকে দেখা যায়নি। তিনি ঘর থেকেও বেরোননি। এর পরেই তাঁর ঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু হয়। কিন্তু সাড়া মেলেনি। হস্টেলের ঘরের দরজা ভেঙে উদ্ধার হয় ছাত্রের ঝুলন্ত দেহ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ (Police)। দাদাবাড়ির স্টেশন হাউস অফিসার নরেশ মীনা এ প্রসঙ্গে বলেন, ‘‘ওই ছাত্র নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় একটি কোচিং সেন্টারে পড়তেন। কিন্তু এ বছর পরীক্ষা দিয়েছিলেন কি না, দিলে কেমন রেজাল্ট করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পরিবারও সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। প্রশ্ন ফাঁস ও পরীক্ষার রেজাল্টের কারণে ওই ছাত্র মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।”
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা