একই দিনে বিয়ে হওয়ার কথা ছিল দুই বোনের। সারা বাড়িজুড়ে বইছিল আনন্দের হাওয়া। কিন্তু সেই আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। বিয়ের দিনেই একসঙ্গে আত্মঘাতী হলেন দুই তরুণী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) যোধপুরে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শোভা (২৫) এবং বিমলা (২৩)। দু’জনেই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। অভিযোগ, বিয়ের কয়েকঘণ্টা আগেই দুই বোন একসঙ্গে আত্মঘাতী হন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষাক্ত কোনও পদার্থ সেবনের ফলেই তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জনিয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দুই বোনের শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এদিকে শোভা এবং বিমলার এক কাকা যশবন্ত সিং গোটা ঘটনায় পরিবারের দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, মৃত তরুণীর দুই কাকা তাঁদের বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছিলেন। এর আগে একবার তাঁদের বিয়ের সম্বন্ধ হলেও তা ভেঙে যায়। যশবন্তের দাবি, দুই বোন বিয়েতে রাজি ছিল না। এর জেরেই তাঁরা আত্মঘাতী হয়েছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ