সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব শীঘ্রই এটিএমে মিলবে ৫০, ২০ টাকার নোট৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য সোমবার এই ঘোষণা করেন৷ তাঁর মতে, বর্তমান নোটবদলের কাজের চাপ একটু কমলেই এই প্রক্রিয়া শুরু হবে৷ এটিএমে আসবে নতুন ২০০০-এর নোটও৷
পুরনো প্রযুক্তি থাকায় এখন ২০০০-এর নয়া নোট নিতে তৈরি নয় এটিএমগুলি৷ কিন্তু, নতুন নোটের উপযোগী করে তুলতে প্রস্তুতি চালাচ্ছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা৷ যে সব এটিএমের ‘রি-ক্যালিব্রেশন’ হবে, সেখান থেকে মঙ্গল বা বুধবারের মধ্যেই ২০০০-এর নয়া নোট মিলবে৷ এজন্য আট সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে অর্থমন্ত্রক৷ যার চেয়ারম্যান আরবিআইয়ের ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রা৷ এদিকে, এসবিআই জানিয়েছে, গত পাঁচদিনে সেখানে ৮৩,৭০২ কোটি টাকা জমা পড়েছে৷
১০ নভেম্বর পর্যন্ত সেখান থেকে ৯,৩৪২ কোটি টাকা তোলা হয়েছে৷ ব্যাঙ্ক সূত্রে খবর, সুদের হার কমতে পারে৷
সর্বশেষ খবর
-
ঔরঙ্গজেবের আমলে শুরু, ৩৩৪ বছর আগে পানাগড়ে দুর্গার কাঠামো দেখে রাস্তা ছাড়েন স্বয়ং রাজা!
-
খড়গপুরের কাছে রেললাইন থেকে ছিটকে গেল মালগাড়ির বগি, ব্যাহত ট্রেন চলাচল
-
মহাষ্টমীতে মা দুর্গা নিজের হাতে ভোগ রাঁধেন! প্রাচীন এই সিদ্ধপীঠের কথা জানেন?
-
এক বছরে ২৩ শতাংশ মূল্যবৃদ্ধি! অক্টোবর থেকে আরও দামি এসি, টিভি, ফ্রিজের মতো বৈদ্যুতিন পণ্য
-
‘সুন্দরবন গড়ে তুলছেন মহিলারাই’, প্রধানমন্ত্রীর মুখে ঝড়খালির ‘বাঘ বিধবা’দের প্রশংসা