সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবসে নজির গড়লেন গর্ভবতী মহিলারা৷ গুজরাতের রাজকোটে দু’হাজার গর্ভবতী মহিলা একসঙ্গে যোগ ব্যায়াম করলেন৷ তাঁদের এই প্রয়াসেই তৈরি হল বিশ্বরেকর্ড৷
গর্ভবতী মহিলাদের এমন উদ্যোগে খুশি গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল৷ মঙ্গলবার তিনি বলেন, গুজরাতের ৪ হাজার স্থানে প্রায় এক কোটি ২৫ লক্ষ মানুষ যোগের মঞ্চে উপস্থিত হয়েছেন৷ রাজকোটে দু’হাজার গর্ভবতী একসঙ্গে যোগ করে বিশ্বরেকর্ড করেছেন৷ শুধু তাই নয়, দীর্ঘ মানববন্ধন তৈরি করে ৪ হাজার শিশুও বিশ্বরেকর্ড গড়েছে৷ মঙ্গলবার সকালে আমেদাবাদের যোগ মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও৷ ৩০ হাজার প্রতিযোগীর সঙ্গে ৪০ মিনিট ধরে ব্যায়াম করেন তিনিও৷ তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন আইপিএস ও আইএএস অফিসাররাও৷ এদিকে, আমেদাবাদের নিকোলে যোগ মঞ্চে যোগ সাধনে নাম লিখিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য জে পি নাদ্দা৷
যোগ দিবসকে সফল করতে গোটা দেশের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন, তাতে আপ্লুত প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, “সুস্থ থাকার জন্য যোগের কার্যকারীতা অনস্বীকার্য৷ তবে শুধু সুস্থ থাকতেই নয়, এটা দেখেই ভাল লাগছে যে সার্বিক দিক থেকে শরীর ও মনকে ভাল রাখতে যোগ এখন দৈনন্দিন জীবনের একটা অংশে পরিণত হয়েছে৷”
সর্বশেষ খবর
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন
-
‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের ভরা মঞ্চে ‘সন্ত্রাসবাদী’ আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বউমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি