সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের জয়পুরে ২০০৮ সালের ধারাবাহিক বিস্ফোরণের মামলায় চার দোষীর আজীবন জেলের সাজা দিল জয়পুরের বিশেষ আদালত। ওই নাশকতার জেরে প্রাণ গিয়েছিল ৮০ জনের। আহত হয়েছিলেন প্রায় ১৭০ জন।
রাজস্থান শহরের জয়পুরে ২০০৮ সালের ১৩ মে ধারাবাহিক বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হয়েছিল ত্রিপোলিয়া বাজার, মানস চক, হনুমান মন্দির, চটি চৌপল জেহেরি বাজার-সহ আটটি জায়গায়। সেই মামলাতে দোষী সাব্যস্ত হন সরওয়ার আজমি, শাহবাজ হুসেন, সাইফুর রহমান এবং মহম্মদ সইফ। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং বিস্ফোরক আইনে দোষী সাব্যস্ত করে আদালত। ১৭ বছর পর চাঁদপোল বাজারে বোমা রাখা সংক্রান্ত ওই মামলায় চার অভিযুক্তেরই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল।
বিস্ফোরণ সংক্রান্ত একটি মামলায় ২০১৯ সালে শাহবাজকে ‘প্রমাণের অভাবে’ মুক্তি দিয়েছিল আদালত। এর পর ২০২৩ সালে জয়পুর হাই কোর্ট সকলকেই মুক্তি দেয়। যদিও এবার নিম্ন আদালতে চার দোষীর আজীবন জেলের সাজা হল।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের