নিরাপত্তার গাফিলতিতে বিপাকে ২৯ লক্ষ ডেবিট কার্ডের মালিক

সরকারি পরিসংখ্যান অনুযায়ী ম্যালওয়ার হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৯ লক্ষ ডেবিট কার্ড।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০১৭, ০৮:২২

options
link
নিরাপত্তার গাফিলতিতে বিপাকে ২৯ লক্ষ ডেবিট কার্ডের মালিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেবিট কার্ডের তথ্য চুরি করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় শোরগোল পড়েছিল গত বছর। অসংখ্য মানুষ এই সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। সম্প্রতি জানা যাচ্ছে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী ম্যালওয়ার হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৯ লক্ষ ডেবিট কার্ড।

Advertisement

চুমুর বহরে উঠে এল মহিলার ঠোঁটের মাংস, পলাতক যুবক ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন্দ্রীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাংওয়ার সম্প্রতি লোকসভায় লিখিতভাবে এই তথ্য পেশ করেছেন। ক্ষতিগ্রস্ত ডেবিট কার্ডগুলি সবই হিতাচি সুইচের সঙ্গে সংযুক্ত ছিল। সেখান থেকেই ম্যালওয়ার ছড়ায়। তার জেরেই সাইবার প্রতারণা মাথাচাড়া দিয়ে উঠেছিল বলে জানিয়েছিলেন সাইবার বিশেষজ্ঞরা। তবে এই ধরনের কার্ড দিয়ে কারচুপির সংখ্যা তুলনায় অনেক কম। রিজার্ভ ব্যাঙ্কের কাছে এ ব্যাপারে অভিযোগ জমা পড়েছিল ৩২৯১টি। সাইবার প্রতারণার এ ঘটনার ফরেনসিক তদন্তের পর জানা যাচ্ছে, পয়েন্ট অফ সেল ইনফ্রাস্ট্রাকচারে কোনও ক্ষতি হয়নি। হিতাচি পেমেন্ট সার্ভিসের এটিএম ইনফ্রাস্ট্রাকচারে সাইবার হানাতেই এই বিপত্তি হয়েছিল।

Advertisement

সময়ে অফিস আসুন, অফিসারদের কড়া নির্দেশ বিজেপি সরকারের ]

সাইবার দুনিয়ায় নিরাপত্তা জোরদার করতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে আরবিআই। গ্রাহকদের মধ্যে পাসওয়ার্ড ও অন্যান্য বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা ছড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ব্যাঙ্কের অভ্যন্তরীণ ব্যবস্থাতেও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.