উড়ালপুলে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল গাড়িটি। এতেই সন্দেহ হয় স্থানীয়দের। কৌতূহল নিরসনে তাঁরা গিয়ে গাড়িতে উঁকি দিতেই দেখেন, ভিতরে তিনজন মরে পড়ে রয়েছেন! তাঁদের একজন মহিলা। বাকি দু’জন পুরুষ।
আরও পড়ুন:
রবিবার দিল্লির পীড়াগঢ়হী উড়ালপুলে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়েরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তিন দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, বিষ খেয়ে মৃত্যু হয়েছে তিনজনের। কারণ, তিনজনের কারও শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাননি তদন্তকারীরা। গাড়ির অবস্থা দেখেও তদন্তকারীদের অনুমান, চুরি-ডাকাতিও হয়নি। তবে কি পারিবারিক কারণে তাঁরা আত্মহত্যা করেছেন? এই বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের।
পুলিশ সূত্রে খবর, তিনজনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই একজন সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য মিলেছে। তবে বাকি দু’জনের সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। আপাতত যাঁর সম্পর্কে কিছু তথ্য মিলেছে, সেই তথ্য কাজে লাগিয়েই বাকিদের সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তা জানা সম্ভব হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। তার পর তাদের জিজ্ঞাসাবাদ করে তিনজনের মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তিন বছর ডুরান্ড ফাইনালে ডার্বি, শুরু টিকিট বিক্রি, কত টাকা দাম?
-
নিয়ম না মেনেই স্কুল চত্বরে অনুপ্রবেশ! ‘ককরোচ’দের বিরুদ্ধে রুখে দাঁড়াল রাজস্থানের গ্রামবাসীরা
-
কানে দুল, কপালে টিপ, কিন্তু উধাও একঢাল চুল! চর্চায় রাজন্যার ‘নেড়া’ লুক
-
বছরের পর বছর ভরাডুবি, লাগাতার দুর্নীতি, বন্ধই হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ!
-
শুধু ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু নয়, মৃতদেহে মিলেছে পোড়ার চিহ্নও! ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য