সমঝোতার একবছর পূর্ণ হওয়ার আগেই আমেরিকার এনজিও-র সঙ্গে সম্পর্কে দাঁড়ি টানল ৩ কাশ্মীরী বিশ্ববিদ্যালয়। জানা যাচ্ছে, নিরাপত্তাজনিত উদ্বেগের জেরেই মার্কিন এনজিও কাশ্মীর কেয়ার ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি বাতিল করেছে কাশ্মীর বিশ্ববিদ্যালয় (কেইউ), ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইইউএসটি) এবং শেরি কাশ্মীর ইউনিভার্সিটি অফ অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এসকেইউএএসটি)। রিপোর্ট অনুযায়ী, ২৫ মার্চ দুটি ও ২৬ মার্চ আরও একটি বিশ্ববিদ্যালয় বাতিল করে এই সমঝোতা।
আরও পড়ুন:
প্রযুক্তি, গবেষণা ও তথ্য আদানপ্রদানের মতো ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলির সহযোগিতার বিষয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক সতর্কতা অবলম্বন করেছে ভারত সরকার। বিদেশি ফান্ড ব্যবহারের ক্ষেত্রে লাগু হয়েছে কড়া আইন। এই পরিস্থিতিতেই কাশ্মীর (Kashmir) কেয়ার ফাউন্ডেশন নামের এই মার্কিন এনজিও সম্পর্কে বেশকিছু নেতিবাচক তথ্য সামনে আসে। যার জেরে তৈরি হয় নিরাপত্তাজনিত উদ্বেগ। এরপরই ওই মার্কিন এনজিও-র সঙ্গে সবরকম চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়গুলি। তিনটি বিশ্ববিদ্যালয়ের তরফেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, চুক্তির অধীনে থাকাকালীন তাদের মধ্যে কোনওরকম আর্থিক লেনদেন হয়নি।
তিনটি বিশ্ববিদ্যালয়ের তরফেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, চুক্তির অধীনে থাকাকালীন তাদের মধ্যে কোনওরকম আর্থিক লেনদেন হয়নি।
উল্লেখ্য, মার্কিন ভিত্তিক এনজিও কাশ্মীর কেয়ার ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা। যা পরিচালনা করেন আলতাফ এ লাল নামে এক ব্যক্তি। আমেরিকার আটলান্টায় অবস্থিত এই সংস্থার সদর দপ্তর। গত বছরই এই এনজিও-র সঙ্গে চুক্তি সই করেছিল কাশ্মীরের তিনটি বিশ্ববিদ্যালয় কেইউ, আইইউএসটি এবং এসকেইউএএসটি। ২০২৫ সালের ১৫ এপ্রিল এই সংস্থার সঙ্গে চুক্তি করে কেসিএফ। এসকেইউএএস-এর অধ্যাপক হারুন আর নায়েক বলেন, বিশেষ ধারা প্রয়োগ করে বাতিল করা হয়েছে চুক্তিটি। পাশাপাশি কেইউ-এর রেজিস্টার অধ্যাপক নাসির ইকবাল আলতাফকে চিঠি লিখে জানিয়েছেন, তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল তা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ছিল না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের