Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Asha Bhosle Death News

পাকিস্তানের টিভি চ্যানেলে কেন আশা ভোঁসলের মৃত্যুর খবর? নোটিস ধরাল ক্ষুব্ধ শাহবাজ সরকার

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির তরফে পাঠানো নোটিসে ওই চ্যানেলের বিরুদ্ধে 'সেদেশের সুপ্রিম কোর্টের রায়কে ইচ্ছাকৃত অবজ্ঞা বা অবমাননা'র অভিযোগ আনা হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে জিও চ্যানেলকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ২০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ২০:৫৮

options
link
পাকিস্তানের টিভি চ্যানেলে কেন আশা ভোঁসলের মৃত্যুর খবর? নোটিস ধরাল ক্ষুব্ধ শাহবাজ সরকার zoom
পাকিস্তানের 'জিও নিউজ' চ্যানেলকে আইনি নোটিস ধরিয়েছে ক্ষুব্ধ শাহবাজ শরীফের সরকার। ছবি- গ্রাফিক্স

কথায় বলে, ঠিক যেমন শিল্পীর কোনও দেশ হয় না, তেমনই কাঁটাতারের বেড়াজাল প্রিয় শিল্পীর থেকে অনুরাগীদের আলাদা করতে পারে না। শিল্প-সংস্কৃতি ও শিল্পীরা বরাবরই ভৌগোলিক সীমানার উর্ধ্বে। তবে এবার আশা ভোঁসলের মৃত্যুর খবর সম্প্রচার করে স্বভূমেই আইনি জটিলতায় পড়তে হল জনপ্রিয় পাকিস্তানি টেলিভিশন চ্যানেলকে। খবর, কিংবদন্তি শিল্পীর মৃত্যুসংবাদ (Asha Bhosle Death News) থেকে সুরেলা সফরের সম্প্রচার করায় পাকিস্তানের ‘জিও নিউজ’ চ্যানেলকে আইনি নোটিস ধরিয়েছে ক্ষুব্ধ শাহবাজ শরীফের সরকার।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির তরফে পাঠানো নোটিসে ওই চ্যানেলের বিরুদ্ধে ‘সেদেশের সুপ্রিম কোর্টের রায়কে ইচ্ছাকৃত অবজ্ঞা বা অবমাননা’র অভিযোগ আনা হয়েছে। নোটিশে বলা হয়েছে যে, আশা ভোঁসলেকে নিয়ে জিও’র সম্প্রচারটি ‘পেমরা অধ্যাদেশ, ২০০২’-এর ২০ ধারা লঙ্ঘন করেছে। 

সোমবার শিবাজী পার্কে যখন চোখের জলে আশা ভোঁসলেকে শেষবিদায় জানাচ্ছেন সেলেব থেকে অনুরাগীমহল, তখন পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি ওরফে PEMRA-র তরফে সংশ্লিষ্ট চ্যানেলের কাছে আইনি নোটিস পৌঁছয়। এক্স হ্যান্ডেলে সেই খবর ভাগ করে নেন জিও নিউজের ম্যানেজিং ডিরেক্টর এবং ‘অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া এডিটরস অ্যান্ড নিউজ ডিরেক্টরস ইন পাকিস্তান’-এর সভাপতি আজহার আব্বাস। আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, “কোনও কিংবদন্তি শিল্পীকে নিয়ে সংবাদ পরিবেশনের সময় তাঁদের কাজগুলো চ্যানেলে তুলে ধরা এবং সেই শিল্পীকে উদযাপন করা সবসময়েই একটি প্রচলিত প্রথার মধ্যে পড়ে। আশা ভোঁসলের মতো মহীরুহ একজন শিল্পীর ক্ষেত্রেও আমরা যথাসম্ভব সেসব কভার করার চেষ্টা করেছি। কিন্তু আশাজি’র যতগুলো কালজয়ী এবং স্মরণীয় গান আমরা দেখিয়েছি, তার চেয়েও অনেকগুন বেশি গান সম্প্রচার করা উচিত ছিল আমাদের। অথচ, পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা PEMRA ঠিক এই বিষয়টিতেই বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।”

Advertisement
Pakistan TV airs false news of Asha Bhosle’s death
আশা ভোঁসলে। ফাইল ছবি

জানা গিয়েছে, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির তরফে পাঠানো নোটিসে ওই চ্যানেলের বিরুদ্ধে ‘সেদেশের সুপ্রিম কোর্টের রায়কে ইচ্ছাকৃত অবজ্ঞা বা অবমাননা’র অভিযোগ আনা হয়েছে। নোটিশে বলা হয়েছে যে, আশা ভোঁসলেকে নিয়ে জিও’র সম্প্রচারটি ‘পেমরা অধ্যাদেশ, ২০০২’-এর ২০ ধারা লঙ্ঘন করেছে। উল্লেখ্য, ২০১৮ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সেদেশের টিভি চ্যানেলগুলিতে ভারতীয় বিষয়বস্তু বা কন্টেন্ট সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই প্রেক্ষিতেই ওই চ্যানেলকে নোটিস ধরানো হয়েছে। যেখানে জিও নিউজের সিইও মীর ইব্রাহিম রহমানকে ২৭ এপ্রিল সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশের পাশাপাশি আগামী ১৪ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গেরোয় পড়ে গতবছর মুক্তি আটকে গিয়েছে ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ ছবির। যদিও সেসব ভুলে আলি জাফর, রীমা খান, আদনান সিদ্দিকি-সহ অনেক পাক তারকাই আশার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। তবে আশা ভোঁসলের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর মৃত্যুর খবর সম্প্রচারের জন্য নিজের দেশেই কিনা আইনি গেরোয় পড়তে হল পাক টিভি চ্যানেলকে! 

উল্লেখ্য, ‘উরি’ হামলার পর থেকেই পাকিস্তানের শিল্পীরা ভারতে নিষিদ্ধ। বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে বছর খানেক ধরে বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ। পঁচিশ সালে পহেলগাঁও আবহে সেই কড়াকড়ি আরও বেড়েছে, বললেও অত্যুক্তি হয় না! যে গেরোয় পড়ে গতবছর মুক্তি আটকে গিয়েছে ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ ছবির। যদিও সেসব ভুলে আলি জাফর, রীমা খান. আদনান সিদ্দিকি-সহ অনেক পাক তারকাই আশার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। তবে আশা ভোঁসলের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর মৃত্যুর খবর সম্প্রচারের জন্য নিজের দেশেই কিনা আইনি গেরোয় পড়তে হল পাক টিভি চ্যানেলকে! নিন্দায় মুখর সোশাল পাড়া।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.