Karnataka Koppal Case

ইজরায়েলি তরুণী-সহ দু’জনকে গণধর্ষণ ও হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড কর্নাটকের আদালতে

ঘটনাটি কর্নাটকের কোপ্পালের। সেখানে ঘুরতে গিয়েছিলেন ইজরায়েলি তরুণী। তাঁর সঙ্গে ছিলেন এক আমেরিকান যুবক। এছাড়া, মহারাষ্ট্র এবং ওড়িশা থেকে আরও দুই যুবক কোপ্পালে ঘুরতে গিয়েছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৯:০৮

options
link
ইজরায়েলি তরুণী-সহ দু’জনকে গণধর্ষণ ও হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড কর্নাটকের আদালতে
ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত তিন জন। ছবি: সংগৃহীত।

এক ইজরায়েলি তরুণী ও এক স্থানীয় তরুণীকে গণধর্ষণ, তাঁদের এক পুরুষ সঙ্গীকে খুনের ঘটনায় তিন অভিযুক্ততে মৃত্যুদণ্ড দিল কর্নাটকের নিম্ন আদালত। গত বছরে মার্চ মাসে বিদেশি পর্যটককে গণধর্ষণ হত্যার ঘটনায় মুখ পুড়েছিল কর্নাটক-সহ দেশের। শেষ পর্যন্ত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে চরম শাস্তি দিলেন জেলা দায়রা আদালতের বিচারক।

Advertisement

গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে মাল্লাশ ওরফ হান্ডিমাল্লা, সাই এবং শারানাপ্পা। ঘটনাটি কর্নাটকের কোপ্পালের। বেঙ্গালুরু থেকে এই শহরটি ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে ঘুরতে গিয়েছিলেন ইজরায়েলি তরুণী। তাঁর সঙ্গে ছিলেন এক আমেরিকান যুবক। এছাড়া, মহারাষ্ট্র এবং ওড়িশা থেকে আরও দুই যুবক কোপ্পালে ঘুরতে গিয়েছিলেন। তাঁরা একই হোম স্টে-তে উঠেছিলেন। ৬ মার্চ রাতে তাঁদের তুঙ্গভদ্রা নদীর খালের ধার দেখাতে নিয়ে গিয়েছিলেন ওই হোম স্টে-র মালকিন। অভিযোগ, সেই সময়ে তাঁদের উপর হামলা হয়। প্রথমে তিন পর্যটককে মারধর করে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয় তিনি যুবক। তার পর হোম স্টে-র মালকিন এবং বিদেশি তরুণীকে ধর্ষণ করে আসামীরা।

Advertisement

আমেরিকান যুবক এবং মহারাষ্ট্রের সেই পর্যটক দ্রুত জল থেকে উঠে আসতে পারলেও ওড়িশার যুবক উঠতে পারেননি। পরদিন সকালে খাল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এই মামলাতেই সোমবার গঙ্গাবতী জেলা ও দায়রা আদালত তিন আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারক মন্তব্য করেন, এই অপরাধটি বিরলের মধ্যে বিরলতম শ্রেণির মধ্যে পড়ে। তাই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.